
পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৫ হাজার টাকা নির্ধারণ, শ্রমিক হত্যার বিচার নিশ্চিতসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টা ২৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংগঠনটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চৌধুরী চঞ্চল, সহ-সভাপতি নাফিজা জান্নাত এবং সহ-সাধারণ সম্পাদক ঋদ্ধি অনিন্দ্য গাঙ্গুল।
সমাবেশ থেকে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, শ্রমিক হত্যার বিচার এবং শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা প্রতিষ্ঠার দাবিতে কর্মসূচি পালন করা হচ্ছে।
মন্তব্য করুন