মো: মানিক হোসেন নিরব, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
১১ মে ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ফারিয়ার মানববন্ধন

Share this news with

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের (রিপ্রেজেন্টেটিভ) পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশাল প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সারাদেশে একযোগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া), আটোয়ারী উপজেলা শাখা এই আয়োজন করে।

​সোমবার (১১ মে) সকালে আটোয়ারী উপজেলার প্রধান প্রধান সড়কে এক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। এ সময় বিভিন্ন ঔষধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিরা তাদের পেশাগত সমস্যা ও নানা বৈষম্যের কথা তুলে ধরে স্লোগান দেন।
​
​মানববন্ধনে বক্তারা প্রধানত কয়েকটি দাবি তুলে ধরেছেন:

১. কোনো কারণ ছাড়াই হুটহাট ছাঁটাই বন্ধ করতে হবে।

২. রিপ্রেজেন্টেটিভদের শ্রম আইনের আওতায় এনে রাষ্ট্রীয় মর্যাদা ও নিরাপত্তা প্রদান।

৩. টিএ-ডিএ বৃদ্ধি এবং কাজের অতিরিক্ত চাপ কমিয়ে সহনশীল কর্মঘণ্টা নির্ধারণ।

৪. ​মাঠ পর্যায়ে কাজ করার সময় বিভিন্ন প্রতিকূলতা থেকে সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
​
​মানববন্ধনে বক্তব্য রাখেন আটোয়ারী ফারিয়ার স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দেশের স্বাস্থ্যসেবাকে সচল রাখছি। অথচ আমাদের না আছে চাকরির নিরাপত্তা, না আছে সামাজিক মর্যাদা। অনেক ক্ষেত্রে আমাদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে হয়। আমাদের এই নায্য দাবিগুলো মেনে না নিলে আমরা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ডাক দেবো।”

​উক্ত মানববন্ধনে আটোয়ারী উপজেলায় কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালীন সংহতি জানিয়ে স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তা ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

১

বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

২

রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

৩

বগুড়ায় মাদকের ডিলার মা-পুত্র, উদ্ধার বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল

৪

‎শ্বাসরোধে হত্যা করা হয় নুহাকে, দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

শাহবাগে জেডিপির বিক্ষোভ মিছিল, শেষ হবে টিএসসিতে

৬

জলবায়ু ন্যায়বিচার: বাংলাদেশের প্রাপ্য কি নতুন ঋণের বোঝা?

৭

বগুড়ার আজিজুল হক কলেজে ছাত্রদলের প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৮

ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত

৯

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

১০

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, ইউপি সদস্যের লাশ হস্তান্তর

১১

বগুড়ায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুই ইউপি সদস্যের

১২

মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ১

১৩

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

১৪

জ্বালাও-পোড়াও ও গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ

১৫

মিরপুর-১৪ কাফরুলে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন

১৬

বিশ্ব আকুপাংচার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

১৮

রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল’

১৯

আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

২০