মো: মোস্তাকিম হোসেন, বদলগাছি (নওগাঁ) প্রতিনিধি
২২ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পেট্রোল ঢেলে পাখির শরীরে আগুন, আটক টুটুল

Share this news with

নওগাঁর বদলগাছীতে পাখি (৩৮) নামে এক ব্যক্তির শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের পুখুরিয়া গ্রামের হাবিবের বাড়ির পাশের সড়কে এ ঘটনা ঘটে। আহত পাখিকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পাখি (৩৮) কোলা ইউনিয়নের কয়াভবানীপুর গ্রামের মৃত আঙ্গুর হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বদলগাছী হাটের দিন হওয়ায় কাঁচামাল কেনা ও লোড করার জন্য পাখি হাটে যান। দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় তাঁর সঙ্গে রবিউল (৪০) ছিলেন। বদলগাছী ব্রিজের কাছে পৌঁছালে এস এম আসাদুজ্জামান টুটুল (৫০) বাড়ি যাওয়ার কথা বলে তাঁদের মোটরসাইকেলে ওঠেন। পুখুরিয়া গ্রামের হাবিবের বাড়ির পাশের সড়কে পৌঁছানোর পর মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। তাঁরা মোটরসাইকেল ঠেলে নিয়ে যাওয়ার সময় টুটুলের কাছে লুকিয়ে রাখা একটি বোতলে থাকা পেট্রোলে আগুন ধরিয়ে পাখির শরীর লক্ষ্য করে ছুড়ে মারেন বলে অভিযোগ করা হয়েছে। এতে পাখির শরীরে আগুন ধরে যায়। পরে তিনি আগুন নেভাতে পাশের পুকুরে লাফ দেন।

পাখির সঙ্গে থাকা রবিউলের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত টুটুলকে ধাওয়া করে কেশাইল এলাকায় আটক করেন। এ সময় তিনি স্থানীয় জনতার মারধরের শিকার হন বলে জানা গেছে। পরে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত ২৫ জুলাই ২০২৬ মাদকসহ গ্রেপ্তার হয়ে টুটুল জেলহাজতে যান। এ ঘটনায় বদলগাছী থানায় মামলা হয়েছে, যার নম্বর ২২। পরে তিনি জামিনে মুক্তি পান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, ওই মাদক মামলার ঘটনায় সাক্ষী ও কয়েকজন স্থানীয় ব্যক্তির ওপর টুটুল ক্ষুব্ধ ছিলেন। এ বিরোধের জেরেই পাখির ওপর হামলা হয়ে থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রহুল আমিন বলেন, এ ঘটনায় জড়িত এস এম আসাদুজ্জামান টুটুলকে কেশাইল থেকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

কুরআনের শিক্ষা মেনে জীবন পরিচালনার আহ্বান ডা. শফিকুর রহমানের

পেট্রোল ঢেলে পাখির শরীরে আগুন, আটক টুটুল

ঠাকুরগাঁওয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: গোলাম পরওয়ার

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি ও ফখরুল-রিজভীকে শুভেচ্ছা জানিয়ে জাবি ছাত্রদলের মিছিল

ফিনলে স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, ক্লিনার আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

জুয়া-মাদকের প্রতিবাদ করায় হামলা, হাসপাতালে মারা গেলেন শিক্ষক

১০

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: আতিকুর রহমান রুমন

১১

‎নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

১২

২১ আগস্টের স্মরণে কুবিতে খালেদা জিয়ার নামফলকের পাশে ছাত্রদলের ফুলের টব স্থাপন

১৩

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে চিকিৎসাধীন

১৪

ঈদমনি ব্রিলিয়ান্ট অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানালো ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

১৬

আধিপত্যবাদ নয়, ভারতের সঙ্গে সমতার সম্পর্ক চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

১৭

নতুন মন্ত্রীসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৮

শপথ নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল

১৯

বাংলাদেশিদের টার্গেট করে পতিতাবৃত্তি, মালয়েশিয়ায় আটক ২৫

২০