সর্বশেষ
||কুবিতে ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে ফান্ডামেন্টাল ডিবেট ওয়ার্কশপ অনুষ্ঠিত||‘ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস’ উদযাপনে জাবির হলে বিশেষ ভোজ||শ্রাবণের বিদায়বেলায় জাবিতে ‘শ্রাবণগহন’||গবেষণাপত্র প্রত্যাহারে শীর্ষে জাবি? ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ প্রকাশনা বাতিল||বদলগাছীতে ইউএনওর স্বাক্ষর জাল, ৬০ হাজার টাকা তুলতে গিয়ে ধরা মুয়াজ্জিন||ধুনটে পূর্ব শত্রুতার জেরে হামলা ও টাকা লুটের অভিযোগ, গ্রেপ্তার ১||নেতাকর্মীসহ সাধারণ মানুষের ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: কুড়িগ্রাম জামায়াতের সহ-সেক্রেটারি শাহজাল সবুজের পদ স্থগিত||গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে কুবি উপাচার্যের কাছে ছাত্রশিবিরের স্মারকলিপি||বারডেম হাসপাতালের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন||প্রতারক চক্রের টার্গেটে এমপি রেজা আহমেদ বাচ্চু, হোয়াটসঅ্যাপ হ্যাকের ঘটনায় সতর্কবার্তা
আশেকে এলাহী শিবলী, ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুকুর আছে, পানি নেই—ধুনট উপজেলা পরিষদের জলাশয় নিয়ে নেই কোনো উদ্যোগ

Share this news with

ময়লা-আবর্জনা, আগাছা, লতা-পাতা ও ঝোপঝাড়ে ভরে থাকা বগুড়ার ধুনট উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরটি বছরের অধিকাংশ সময় পানিশূন্য অবস্থায় পড়ে থাকে। অথচ এই পুকুরের পাশেই প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে শানবাঁধানো ঘাটলা। তবে পুকুরে পানি ধরে রাখার কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় থাকা এই পুকুরের উন্নয়ন বা পানি সংরক্ষণে বর্তমানে কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

জানা গেছে, আশির দশকে ধুনট উপজেলা পরিষদ প্রতিষ্ঠার সময় সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পানি সংকট নিরসনের উদ্দেশ্যে উপজেলা পরিষদ চত্বরে পুকুরটি খনন করা হয়। কিন্তু পানি সংরক্ষণের কার্যকর ব্যবস্থা না থাকায় সময়ের সঙ্গে সঙ্গে পুকুরটি তার কার্যকারিতা হারিয়ে ফেলে। বছরের অধিকাংশ সময় এটি শুকনো অবস্থায় পড়ে থাকে।

সূত্র জানায়, ২০২১ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত প্রায় সাড়ে তিন লাখ টাকা সরকারি বরাদ্দে পুকুরপাড়ের কিছু উন্নয়নমূলক কাজ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খানের সময়ে শুকনো পুকুরের পাশেই প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে একটি শানবাঁধানো ঘাটলা নির্মাণ করা হয়।

তবে স্থানীয়দের অভিযোগ, পুকুরের সৌন্দর্য ও ব্যবহার নিশ্চিত করতে ঘাটলা নির্মাণ করা হলেও পানি সংরক্ষণের জন্য কোনো স্থায়ী পরিকল্পনা নেওয়া হয়নি। ফলে সরকারি অর্থ ব্যয় হলেও পুকুরটি এখনো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, উপজেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের ভেতরে থাকা একটি পুকুর বছরের পর বছর পানিশূন্য অবস্থায় পড়ে থাকা হতাশাজনক। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকটের সময়ে সরকারি জলাশয় সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। পুকুরটি পুনঃখনন করে পানি সংরক্ষণের ব্যবস্থা করা হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্যও বৃদ্ধি পেত।

এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, পুকুরটি নিয়ে বর্তমানে আমাদের কোনো পরিকল্পনা নেই। ভবিষ্যতে প্রয়োজন হলে বিষয়টি বিবেচনা করা হবে। কারিগরি বা ভূ-তাত্ত্বিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এখানে পানি ধারণের সুযোগ আছে কি না, সেটিও তখন দেখা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে ফান্ডামেন্টাল ডিবেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

‘ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস’ উদযাপনে জাবির হলে বিশেষ ভোজ

শ্রাবণের বিদায়বেলায় জাবিতে ‘শ্রাবণগহন’

গবেষণাপত্র প্রত্যাহারে শীর্ষে জাবি? ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ প্রকাশনা বাতিল

বদলগাছীতে ইউএনওর স্বাক্ষর জাল, ৬০ হাজার টাকা তুলতে গিয়ে ধরা মুয়াজ্জিন

ধুনটে পূর্ব শত্রুতার জেরে হামলা ও টাকা লুটের অভিযোগ, গ্রেপ্তার ১

নেতাকর্মীসহ সাধারণ মানুষের ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: কুড়িগ্রাম জামায়াতের সহ-সেক্রেটারি শাহজাল সবুজের পদ স্থগিত

গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে কুবি উপাচার্যের কাছে ছাত্রশিবিরের স্মারকলিপি

বারডেম হাসপাতালের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

প্রতারক চক্রের টার্গেটে এমপি রেজা আহমেদ বাচ্চু, হোয়াটসঅ্যাপ হ্যাকের ঘটনায় সতর্কবার্তা

১০

জাবি গবেষণার্থীর সাড়ে ৪ বছরের গবেষণায় শব্দহীন হাইব্রিড ড্রোন প্রযুক্তিতে সফলতা, ICTD-এর স্বীকৃতি

১১

তহসিলদারদের দ্বন্দ্বে বগুড়ার শেরপুর ভূমি অফিসগুলোর প্রশ্নবিদ্ধ কার্যক্রম প্রকাশ্যে

১২

‎হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশ, দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

১৩

দুর্গন্ধের সূত্র ধরে কুমারখালীতে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৪

আবাসিক হলের ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশনের অভিযোগ

১৫

যুবদল নেতার মামলায় ধুনটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১৬

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু, পরীক্ষা শেষে দুপুর ২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

‘তারেক রহমানের ওপর আস্থা রেখেই দেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন’— জাবি উপাচার্য

১৮

টিকাতলী বাসস্ট্যান্ডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে ভর্তি

১৯

বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

২০