
পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)-এর উদ্যোগে ডিসেমিনেশন ওয়ার্কশপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ববি হাজ্জাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মোঃ আব্দুর রহিম, ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি জিলিয়ান মেলসপ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্ল্যানিং ও ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক মিরাজুল ইসলাম, এনডিসি।
কর্মশালায় প্রাথমিক শিক্ষা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গবেষণা, তথ্য-উপাত্ত এবং অংশীজনদের অংশগ্রহণের মাধ্যমে নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়।
মন্তব্য করুন