সর্বশেষ
||আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় শফিকুর রহমানের শুভকামনা, হাইকমিশনে চিঠি||চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু, দুই সপ্তাহে প্রাণ গেল তিনজনের||আন্তর্জাতিক যুব দিবসে ঢাকায় জামায়াতের যুব র‍্যালি||ক্রীড়ার উন্নয়নেই কাজ করেছেন কোকো, রাজনীতিতে ছিলেন না: রিজভী||মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩||কুবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির||পাখি হত্যার দায়ে বগুড়ার শেরপুরে গাছের মালিকের বিরুদ্ধে মামলা||বগুড়ার নন্দীগ্রামে প্রশাসনের তিন কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়||জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করল মঞ্চ-২৪||গরুর ফার্মে নকল সিগারেটের কারখানা, দৌলতপুরে জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা
ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
১২ অগাস্ট ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাখি হত্যার দায়ে বগুড়ার শেরপুরে গাছের মালিকের বিরুদ্ধে মামলা

Share this news with

বগুড়ার শেরপুরে গাছ কাটতে গিয়ে পরিযায়ী শামুকখোল পাখির কয়েকশ ছানা ও ডিম ধ্বংসের ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শেরপুর থানায় এই মামলা দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামে গত ৮ আগস্ট সকালে স্থানীয় বাসিন্দা মো. আজাহার আলী তাঁর সম্পত্তির জলপাই ও পিতরাজসহ ৭টি বড় গাছ জনৈক এক কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। ওই ব্যবসায়ী গাছগুলো কাটার সময় মগডালে থাকা পরিযায়ী শামুকখোল পাখির কয়েকশ বাসা ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এতে উড়তে না শেখা অসংখ্য পাখির ছানা মারা যায় এবং বিপুল পরিমাণ ডিম নষ্ট হয়।

এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি বন বিভাগের নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শেরপুর এসএফএনটিসি-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মো. সালাহ উদ্দিন পারভেজ বাদী হয়ে থানায় এই অভিযোগ দাখিল করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ধারা অনুযায়ী অপরাধ করেছেন।

স্থানীয়রা জানান, রামনগর গ্রামটি দীর্ঘ সময় ধরে পরিযায়ী পাখিদের নিরাপদ অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল। সেখানে প্রায় ৫শ বড় গাছে দেড় থেকে দুই হাজার শামুকখোল পাখির বসবাস। প্রজনন মৌসুমে এমন নিষ্ঠুর ধ্বংসযজ্ঞে পুরো এলাকার পরিবেশবাদী ও সাধারণ মানুষ মর্মাহত।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, বন বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় শফিকুর রহমানের শুভকামনা, হাইকমিশনে চিঠি

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু, দুই সপ্তাহে প্রাণ গেল তিনজনের

আন্তর্জাতিক যুব দিবসে ঢাকায় জামায়াতের যুব র‍্যালি

ক্রীড়ার উন্নয়নেই কাজ করেছেন কোকো, রাজনীতিতে ছিলেন না: রিজভী

মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩

কুবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির

পাখি হত্যার দায়ে বগুড়ার শেরপুরে গাছের মালিকের বিরুদ্ধে মামলা

বগুড়ার নন্দীগ্রামে প্রশাসনের তিন কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করল মঞ্চ-২৪

গরুর ফার্মে নকল সিগারেটের কারখানা, দৌলতপুরে জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা

১০

আখেরি চাহার সোম্বা: ধর্মীয় তাৎপর্য, ঐতিহাসিক বাস্তবতা ও করণীয়

১১

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১২

সোনারগাঁয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কারখানা শ্রমিক আহত

১৩

নিউমার্কেটে চাঁদাবাজি নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১১

১৪

সমকামিতার অভিযোগে ঢাবির শেখ মুজিব হলে দুই শিক্ষার্থী বহিষ্কার

১৫

দানিউবের পানি কমে বন্ধের ঝুঁকিতে রোমানিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

১৬

শিশুর চিৎকারে ছুটে এলেন প্রতিবেশীরা, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

১৭

‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭

১৮

গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান

১৯

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

২০