আন্তর্জাতিক ডেস্ক
৯ মে ২০২৬, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে নতুন অধ্যায়ের সূচনা: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

Share this news with

ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো আজ। রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গে সরকার গঠন করলো।

রাজধানী কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রীবর্গ, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কূটনীতিক এবং হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজ্যপাল আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারী-কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান।

শপথ গ্রহণের পর দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে নতুন মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গকে “দুর্নীতি, সহিংসতা ও রাজনৈতিক প্রতিহিংসামুক্ত উন্নত রাজ্যে” পরিণত করাই হবে তার সরকারের প্রধান লক্ষ্য। তিনি কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জী-এর নেতৃত্বাধীন “অল ইন্ডিয়া তৃনমূল কংগ্রেস” পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল। এবারের নির্বাচনে নাটকীয় পরিবর্তনের মাধ্যমে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পরিবর্তন শুধু পশ্চিমবঙ্গ নয়, বরং ভারতের জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। নতুন সরকারের কার্যক্রম এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এখন নজর থাকবে পুরো দেশের।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া কলোনি চেকপোস্টের পাশে ককটেল বিস্ফোরণ

১

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধী সংসদ সদস্যদের উদ্বেগ, মাতারবাড়ী চুক্তি নিয়েও আলোচনা

২

বর্ণিল আয়োজনে বেরোবির এআইএস বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস পালন

৩

পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়: শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের

৪

সাইবার হামলা কি মনস্তাত্ত্বিক যুদ্ধের নতুন হাতিয়ার হয়ে উঠছে?

৫

মানবিক উদ্যোগে ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন

৬

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

৭

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা

৮

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল ও ২৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

৯

নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১০

বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মোহাম্মদপুরে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

১২

কুবি ছাত্রদল আহ্বায়কের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশক্তি

১৩

লক্ষ্মীপুরে বেপরোয়া গতির বলি ৩ যাত্রী! নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেল বাস, আহত ২০

১৪

আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, সাইবার সুরক্ষা আইনে মামলা

১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রতিযোগিতা

১৬

ধুনট পাবলিক লাইব্রেরিতে বিসিএস ও শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির বই উপহার

১৭

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে পাঁচ দফা দাবিতে প্রার্থীদের মানববন্ধন

১৮

সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: চার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

১৯

বগুড়ায় মাদক ও বার্মিজ চাকু উদ্ধার, এসআরবি অভিযানে গ্রেপ্তার ১০

২০