সর্বশেষ
||অবমুক্ত হলো নবাব ফয়েজুন্নেছার বাড়ির প্রবেশপথ||আর্জেন্টিনার রঙে সেজেছে কুমিল্লার সেতু, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা||শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সম্মাননা পেলেন ঠাকুরগাঁও সদরের খাইরুল ইসলাম||হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অবৈধ দোকান উচ্ছেদ||জাতীয় মঞ্চে প্রশংসিত রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো||কুয়াকাটা উপজেলা বাস্তবায়নের দাবিতে স্থানীয় ‘কুয়াকাটা উন্নয়ন ফোরাম’ -এর তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি||বরগুনার আমতলীতে মহামারী হাম আক্রান্তে শিশু আদিল এর মৃত্যু||সংগ্রামের মাঠে গড়ে ওঠা নেতৃত্ব শেরপুরের ইমরান খান||কাজ শেষ হওয়ার আগেই ১ কোটি ১৪ লাখ টাকার ব্রিজে ফাটল!||দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

পশুর হাটে চাঁদাবাজি ও চামড়া পাচার রোধে সিএমপির কঠোর হুঁশিয়ারী

Share this news with

আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, পশুর হাটের নিরাপত্তা এবং চামড়া পাচার রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আজ রবিবার (১৭ মে) বিকেল ৩টায় সিএমপির দামপাড়া পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে আয়োজিত এক বিশেষ “নিরাপত্তা সমন্বয় সভা”য় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী।

পশুর হাটে বিশেষ নজরদারি ও বুথ স্থাপন:

আসন্ন ঈদে নগরবাসীর নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে সিএমপি। প্রতিটি পশুর হাটে নিয়মিত মোবাইল টিমের পাশাপাশি থাকবে—
১. অস্থায়ী পুলিশ ক্যাম্প ও কন্ট্রোল রুম।
২. জাল নোট সনাক্তকরণ বুথ।
৩. ওয়াচ টাওয়ার ও মেডিকেল ক্যাম্প এবং
৪. সাদা পোশাকে পুলিশি নজরদারি ও মানি এস্কর্ট সুবিধা।

জোরপূর্বক ট্রাক থামানো ও অবৈধ হাট বন্ধের নির্দেশ:

পশুর হাটকে কেন্দ্র করে কোনো অসাধু চক্র যাতে পশুবাহী ট্রাক জোরপূর্বক নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করতে না পারে, সেজন্য কঠোর নজরদারি থাকবে। এছাড়া অনুমোদিত হাট ছাড়া অন্য কোথাও অবৈধ পশুর হাট বসানো এবং অবৈধ খুঁটির ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে পশুবাহী খালি ট্রাকে যাত্রী পরিবহন বন্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

চামড়া সিন্ডিকেট ও চাঁদাবাজি রোধে কড়া পদক্ষেপ:

কোরবানির পশুর চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহনকে কেন্দ্র করে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু থাকবে। চামড়া পাচার রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি কোনো এলাকায় সিন্ডিকেট তৈরি করে চামড়ার দাম নির্ধারণে প্রতিবন্ধকতা সৃষ্টি বা চাঁদাবাজি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঈদ জামাত ও আবাসিক এলাকার নিরাপত্তা:

নগরীর প্রতিটি ঈদ জামাতকে কেন্দ্র করে পৃথক এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ঈদের ছুটির সময়ে ফাঁকা আবাসিক এলাকাসমূহের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বাড়তি সতর্কতামূলক টহল থাকবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবমুক্ত হলো নবাব ফয়েজুন্নেছার বাড়ির প্রবেশপথ

আর্জেন্টিনার রঙে সেজেছে কুমিল্লার সেতু, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা

শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সম্মাননা পেলেন ঠাকুরগাঁও সদরের খাইরুল ইসলাম

হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অবৈধ দোকান উচ্ছেদ

জাতীয় মঞ্চে প্রশংসিত রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো

কুয়াকাটা উপজেলা বাস্তবায়নের দাবিতে স্থানীয় ‘কুয়াকাটা উন্নয়ন ফোরাম’ -এর তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি

বরগুনার আমতলীতে মহামারী হাম আক্রান্তে শিশু আদিল এর মৃত্যু

সংগ্রামের মাঠে গড়ে ওঠা নেতৃত্ব শেরপুরের ইমরান খান

কাজ শেষ হওয়ার আগেই ১ কোটি ১৪ লাখ টাকার ব্রিজে ফাটল!

দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

১০

স্ত্রীকে রেখে স্বামী পলাতক: মান্দায় নগদ টাকা ও বিপুল ট্যাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

১১

নওগাঁর ধামইরহাটে মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, ৭ জন গ্রেফতার

১২

রাউজানে যুবদল নেতা হত্যাকাণ্ড: ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, আসামি গ্রেফতারে অভিযান

১৩

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

১৪

নিখোঁজের একদিন পর খালে মিলল শিশু ওয়াহিদুলের মরদেহ, এলাকায় শোকের ছায়া

১৫

জাবিতে জুলাই হামলা: বাধ্যতামূলক অবসরসহ শাস্তি ১১ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের

১৬

রাজধানীতে চলাচলের রাস্তা হকারমুক্ত করতে ডিএমপির উচ্ছেদ অভিযান

১৭

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক পদশূন্য, বেহাল চিকিৎসা সেবা

১৮

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার জট খুলল: মূল হত্যাকারী রিমন গ্রেফতার, আলামত উদ্ধার

১৯

চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম

২০