সর্বশেষ
||শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন, শেষে সেই নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা||গাইবান্ধায় রামকে অবমাননার প্রতিবাদে মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের মশাল মিছিল||মহেশখালীতে বেকারত্ব বাড়ছে, হতাশায় তরুণ সমাজ||আদমদীঘিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ||আগামীকাল আয়াত হত্যা মামলার রায়: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ||টেকনাফে বসতবাড়িতে কোস্ট গার্ডের অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ কারবারি আটক||জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: মাদক ও দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ার প্রত্যয়||শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত আটক, সংঘর্ষে আহত ১৮ পুলিশ||বরগুনায় খাল খনন কাজের পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার||ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর

পটুয়াখালীতে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার

Share this news with

পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীর থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ রবিবার (১৭ মে) বিকেল চারটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রাম সংলগ্ন নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে রাবনাবাদ নদীর তীরে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা তাৎক্ষণিকভাবে পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেন। উদ্ধারকালে দেখা যায়, মৃত নারীর শরীর বিবস্ত্র অবস্থায় ছিল এবং পরনে কেবল একটি লাল রঙের সালোয়ার ছিল। তবে মরদেহটি জোয়ারের পানিতে নদী থেকে ভেসে এসেছে, নাকি অন্য কোনো স্থানে হত্যাকাণ্ডের পর এখানে ফেলে যাওয়া হয়েছে— সে বিষয়ে স্থানীয়রা সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে পায়রা বন্দর নৌ-পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় মরদেহটি নদী থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। জোয়ার-ভাটায় মরদেহটি কিছুটা বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিক অবস্থায় ওই নারীর নাম-পরিচয় কিংবা মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন সাংবাদিকদের জানান, “খবর পেয়ে আমাদের নৌ-পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। মরদেহের পরিচয় শনাক্তকরণ এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য পিবিআই (PBI) এবং সিআইডি (CID) টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এসে ক্রাইম সিন সংগ্রহ ও প্রাথমিক সুরতহাল তদন্ত সম্পন্ন করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।”

ময়নাতদন্তের আনুষ্ঠানিক প্রতিবেদন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি ও পিবিআই) যৌথ তদন্তের পরই ওই নারীর মৃত্যুর প্রকৃত রহস্য এবং পরিচয় উদঘাটিত হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন, শেষে সেই নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা

গাইবান্ধায় রামকে অবমাননার প্রতিবাদে মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের মশাল মিছিল

মহেশখালীতে বেকারত্ব বাড়ছে, হতাশায় তরুণ সমাজ

আদমদীঘিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আগামীকাল আয়াত হত্যা মামলার রায়: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

টেকনাফে বসতবাড়িতে কোস্ট গার্ডের অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: মাদক ও দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ার প্রত্যয়

শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত আটক, সংঘর্ষে আহত ১৮ পুলিশ

বরগুনায় খাল খনন কাজের পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর

১০

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১১

মাইকিং করে বন বিভাগের ওপর সংঘবদ্ধ হামলা, রক্তাক্ত মহেশখালী

১২

কুমিল্লায় শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান জেলহাজতে

১৩

রাউজানে ফটিকছড়ির যুবকের মরদেহ উদ্ধার: ‘গণপিটুনি’ নাকি ‘দুর্ঘটনা’, বাড়ছে ধোঁয়াশা

১৪

বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৫

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: মরদেহ উদ্ধারের পর উত্তেজনা, ওসি বরখাস্ত

১৬

বরগুনায় ডিবির জালে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী

১৭

সাপের কামড়ে শিশুর মৃত্যু, আতঙ্কে সন্ধ্যার পর ঘরবন্দি গ্রামবাসী

১৮

অবমুক্ত হলো নবাব ফয়েজুন্নেছার বাড়ির প্রবেশপথ

১৯

আর্জেন্টিনার রঙে সেজেছে কুমিল্লার সেতু, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা

২০