সর্বশেষ
||জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান||বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২||ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ||‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা||‎গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ||বেইলী রোডে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, মরদেহ ঢামেক মর্গে||খেলার মাঠে ফিরুক শিক্ষার্থীরা, দৌলতপুরে ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ||এসএসসির ফল প্রকাশ: কমেছে পাসের হার ও জিপিএ-৫, ৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস||২০১৩ সালের গেজেটের বাইরে ৫ হাজার প্রাথমিক বিদ্যালয়, বিনা বেতনে শিক্ষকতা—জাতীয়করণের দাবিতে ক্ষোভ||প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় রিমান্ডে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন
আবদুল মোতালেব, নোয়াখালী প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নিমার্ণ প্রকল্প পরিদর্শনে দুই মন্ত্রী

ছবি—নোয়াখালীতে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

Share this news with

নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও ফেনী অঞ্চলের জলাবদ্ধতা নিরসন এবং বন্যা নিয়ন্ত্রণে প্রস্তাবিত ‘মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (অংশ-১)’ প্রকল্পের এলাকা পরিদর্শন কর্মসূচি সম্পন্ন হয়েছে।

আজ (১০ মার্চ ২০২৬) মঙ্গলবার দুপুরে ছোট ফেনী নদীর ওপর ৯০০ কোটি টাকার ‘মুছাপুর রেগুলেটর’ নির্মাণ প্রকল্প ও কোম্পানীগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করলেন সরকারের দুই মন্ত্রী। এসময় স্থানীয় জনগণের দাবি-দাওয়া শোনা হয়।

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা যে চ্যালেঞ্জের মুখে রয়েছি তা শুধু মুছাপুর বা কোম্পানীগঞ্জ ও ফেনী নয়, আমাদের নোয়াখালী এবং লক্ষ্মীপুর—পুরো পানি নোয়াখালী হয়ে লক্ষ্মীপুর হয়ে মেঘনা নদীতে যায়।

তিনি আরও বলেন, আমরা যদি এই প্রকল্পটি কোনোভাবে না করি, তাহলে প্রতি বছর আমরা সমস্যায় পড়ব, ডোবা-পানিতে বসবাস করব। আমাদের আরও যুদ্ধ করতে হবে। এ জন্য একটি সুযোগ রয়েছে। এবং এই সুযোগটি আমরা দীর্ঘদিন পরে পেয়েছি। আপনারা আমাদের নির্বাচিত করেছেন, এটি আমাদের দীর্ঘ দিনের দাবি। এবং আপনাদের এই দাবির প্রতি সম্মান জানিয়েছিলেন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

২০২৪ সালের ২৬ আগস্ট প্রবল বর্ষণ ও উজানের ঢলে মুছাপুরের ২৩ ভেন্টের পুরোনো রেগুলেটরটি ভেঙে যায়। এর ফলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ এবং ফেনীর সোনাগাজী ও দাগনভূঁইয়া উপজেলায় ব্যাপক নদীভাঙন দেখা দেয়।

ভয়াবহ এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ওই স্থানে নতুন একটি রেগুলেটর নির্মাণের জন্য ৮৯৬ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। বর্তমানে প্রকল্পটি একনেক পাসের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে চলতি মাস থেকেই কাজ শুরু হয়ে ২০৩০ সালের জুন নাগাদ শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

২০০৫ সালে উপকূলীয় অঞ্চলের ভাঙন রোধে ১৯ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে প্রথমবারের মতো ২৩ ভেন্টের মুছাপুর রেগুলেটর নির্মাণ শুরু হয়েছিল। ওই বছরের ৮ মার্চ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে গেস্ট অব অনারের বক্তব্য রাখেন, বন-পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

এছাড়াও অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের (পূর্ব রিজিয়ন) অতিরিক্ত মহাপরিচালক মো. মাহবুবুর রহমান, কুমিল্লা পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক, ফেনীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাছান মাহমুদ, নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এসএম রিফাত জামিল উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা

‎গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

বেইলী রোডে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, মরদেহ ঢামেক মর্গে

খেলার মাঠে ফিরুক শিক্ষার্থীরা, দৌলতপুরে ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ

এসএসসির ফল প্রকাশ: কমেছে পাসের হার ও জিপিএ-৫, ৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস

২০১৩ সালের গেজেটের বাইরে ৫ হাজার প্রাথমিক বিদ্যালয়, বিনা বেতনে শিক্ষকতা—জাতীয়করণের দাবিতে ক্ষোভ

প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় রিমান্ডে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন

১০

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১১

জাবিতে চালু হচ্ছে ‘বাংলা কিউআর’, ক্যাশলেস লেনদেনে নতুন উদ্যোগ

১২

‎নোয়াখালী বেগমগঞ্জে বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি

১৩

হল শিক্ষার্থীদের জন্য ফিস্ট মিলের আয়োজন, ক্ষোভ মেস শিক্ষার্থীদের

১৪

‎চাটখিলে সাবেক সমন্বয়কের ওপর হামলা, দফায় দফায় সংঘর্ষে আহত ১১

১৫

ফ্যামিলি কার্ড শুমারিতে স্বচ্ছতা চান এমপি কাজী রফিকুল ইসলাম

১৬

শ্রম অভিবাসন খাত সংস্কারে নতুন জোটের আত্মপ্রকাশ, দ্বিপাক্ষিক শ্রম চুক্তির দাবি

১৭

দিনরাত মিলিয়ে ১৪ ঘণ্টা লোডশেডিং, দিশেহারা ধুনটের মানুষ

১৮

ঠাকুরগাঁওয়ে ফিড নিয়ে অভিযোগ, ৮২ বস্তা জব্দ; জরিমানা ৩০ হাজার

১৯

সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তার খলনায়ক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

২০