সর্বশেষ
||শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন, শেষে সেই নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা||গাইবান্ধায় রামকে অবমাননার প্রতিবাদে মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের মশাল মিছিল||মহেশখালীতে বেকারত্ব বাড়ছে, হতাশায় তরুণ সমাজ||আদমদীঘিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ||আগামীকাল আয়াত হত্যা মামলার রায়: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ||টেকনাফে বসতবাড়িতে কোস্ট গার্ডের অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ কারবারি আটক||জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: মাদক ও দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ার প্রত্যয়||শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত আটক, সংঘর্ষে আহত ১৮ পুলিশ||বরগুনায় খাল খনন কাজের পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার||ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর

নোয়াখালীতে পরিবেশ রক্ষায় তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

Share this news with

নোয়াখালীর চাটখিলে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ও সাশ্রয়ী বিদ্যুতের দাবিতে পালিত হয়েছে “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ডে”। শুক্রবার (৮ মে) সকাল ১১টায় চাটখিল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

“350° Bangladesh” এর সহযোগিতায় এবং “Banding Bangla Youth” এর সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ রক্ষার বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে উপজেলা পরিষদ এলাকা। সংগঠনের সদস্যরা জলবায়ু সংকট মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

আয়োজকরা বলেন, মুনাফাভিত্তিক ভোগবাদী বিশ্বব্যবস্থা দীর্ঘদিন ধরে প্রকৃতি ও পরিবেশের ওপর নির্বিচারে আঘাত হেনে চলেছে। বিশ্বায়নের এ যুগে সেই ক্ষতির মাত্রা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। তারা মনে করেন, দীর্ঘমেয়াদি প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে না পারলে পরিবেশ ধ্বংস অনিবার্য হয়ে উঠবে।

পরিবেশ আন্দোলনকর্মীরা বলেন, পরিবেশ বিপর্যয় রোধে বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রের কার্যকর ভূমিকা খুব একটা দেখা যাচ্ছে না। বরং বিদ্যমান ব্যবস্থাকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় কাঠামো কাজ করে যাচ্ছে। অথচ জলবায়ু সংকট কোনো নির্দিষ্ট ভূ-রাজনৈতিক সীমারেখায় আবদ্ধ নয়।

এসময় চাটখিল উপজেলা কো-অর্ডিনেটর আবিদ রহমান বলেন, “নির্মল ও অবিরল মেঘনা নদী ভাঙন আন্দোলনের মতো জাতীয় ইস্যুর পাশাপাশি উপকূলীয় অঞ্চল নোয়াখালীকেন্দ্রিক বিভিন্ন দাবিও এই কর্মসূচিতে উঠে এসেছে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশ বিপন্নতার বিষয়গুলোকে কেন্দ্র করেই এই আন্দোলনের বিস্তার ঘটছে। আমরা আশা করি, ভবিষ্যতে রাষ্ট্র এসব বিষয়ে আরও আন্তরিক ভূমিকা পালন করবে।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন, শেষে সেই নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা

গাইবান্ধায় রামকে অবমাননার প্রতিবাদে মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের মশাল মিছিল

মহেশখালীতে বেকারত্ব বাড়ছে, হতাশায় তরুণ সমাজ

আদমদীঘিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আগামীকাল আয়াত হত্যা মামলার রায়: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

টেকনাফে বসতবাড়িতে কোস্ট গার্ডের অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: মাদক ও দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ার প্রত্যয়

শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত আটক, সংঘর্ষে আহত ১৮ পুলিশ

বরগুনায় খাল খনন কাজের পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর

১০

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১১

মাইকিং করে বন বিভাগের ওপর সংঘবদ্ধ হামলা, রক্তাক্ত মহেশখালী

১২

কুমিল্লায় শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান জেলহাজতে

১৩

রাউজানে ফটিকছড়ির যুবকের মরদেহ উদ্ধার: ‘গণপিটুনি’ নাকি ‘দুর্ঘটনা’, বাড়ছে ধোঁয়াশা

১৪

বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৫

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: মরদেহ উদ্ধারের পর উত্তেজনা, ওসি বরখাস্ত

১৬

বরগুনায় ডিবির জালে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী

১৭

সাপের কামড়ে শিশুর মৃত্যু, আতঙ্কে সন্ধ্যার পর ঘরবন্দি গ্রামবাসী

১৮

অবমুক্ত হলো নবাব ফয়েজুন্নেছার বাড়ির প্রবেশপথ

১৯

আর্জেন্টিনার রঙে সেজেছে কুমিল্লার সেতু, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা

২০