মো নাইমুল হক স্মরণ, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ৬:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় কৃষি কর্মকর্তা স্বামীর অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন স্ত্রীর

—সংবাদ সম্মেলনের ফাইল ছবি।

Share this news with

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা মোঃ নূরুল ইসলামের মেয়ে সাবরিনা সুলতানার সাথে নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের, গাবরাগাতী গ্রামের বাসিন্দা বর্তমান ঠিকানা পৌরসভার পশ্চিম চকপাড়া এলাকার বাসিন্দা শাহাব উদ্দিনের ছেলে মাজহারুল ইসলামের ২০২৪ সালের ২৪ জুন মাসে ফেইসবুকে পরিচয় হয়। সেখান থেকেই তাদের প্রথমে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপর পারিবারিকভাবে ২০২৫ সালের ১৮ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

সাবরিনা সুলতানা আরও বলেন, এরপর আমার স্বামী মাজহারুল ইসলাম আমাদের বিয়ের আগে ১লাখ এবং বিয়ের পরে (১৪ আনা সোনা) এবং বিভিন্ন সময়ে আমার কাছ থেকে বিভিন্নভাবে আরও ১ লাখ টাকা হাতিয়ে নেন। এরপর প্রায় সাত মাস পর ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাবরিনা সুলতানা জানতে পারেন, তাঁর স্বামী মাজহারুল ইসলাম তাকে ডিভোর্স দেয়। কি কারণে তাকে ডিভোর্স দেওয়া হয়েছে এই বিষয়টি জানতে চেয়ে সাবরিনা সুলতানা তার স্বামী মাজহারুল ইসলামের সাথে যোগাযোগ করলে মাজহারুল ইসলাম তাকে চরিত্রহীন এবং পরকিয়া প্রেমে মত্ত বলে আখ্যায়িত করেন।

এদিকে সাবরিনা সুলতানা বলেন, আমি তো কোনো চরিত্রহীনা নই বা পরোকিয়া প্রেমে মত্ত্ব নই, এবং আমি কিভাবে চরিত্রহীনা হলাম এবিষয়ে জানতে চাইলে তার স্বামী মাজহারুল ইসলাম আর সাবরিনা সুলতানার সাথে কোনো যোগাযোগ করেন না। উল্টো আমার স্বামী মাজহারুল ইসলাম আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান।

ভুক্তভোগী সাবরিনা সুলতানা বলেন, নেত্রকোনা কোর্টের উকিলবারে ২০৪ নাম্বার রুমে অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম উত্থান সাহেবের চেম্বারে কয়েকজন বিজ্ঞ আইনজীবীর উপস্থিতিতে স্বামী মাজহারুল ইসলাম ও তার বড় বোনের উপস্থিতিতে পারিবারিক বিরোধ ভুলে সংসার করবে এই মর্মে আমি আপোষ রফা করে খান হোটেলে মিষ্টিমুখ করেও ডিভোর্স উইথড্র করা হয় নাই। তাই আমি স্বামীর অধিকার ফিরে পেতে তার বাড়ি পশ্চিম চকপাড়া এলাকায় (১০ মার্চ) গেলে আমার স্বামী মাজহারুল ইসলামের ভাই বায়জীদ আলম (৪৫) ও বোন মোছাঃ রুপা আক্তার (২৭) আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও এবং হুমকি প্রদান করে।

আরও জানা যায়, ভুক্তভোগী সাবরিনা সুলতানা (১১ মার্চ) বিকেলে নেত্রকোনা শহরের অজহর রোডে উপস্থিত কে এম এস টাওয়ারের (৩য় তলায়) বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির হল রুমে সংবাদ সম্মেলন করেছেন। ঐসময় উক্ত সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত সকল সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, নেত্রকোনা শহরের পশ্চিম চকপাড়া এলাকার বাসিন্দা মোঃ শাহাব উদ্দিনের ছেলে মাজহারুল ইসলামের সাথে তাদের পারিবারিক ভাবে (১৮ জুলাই ২০২৫) সালে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর তিনি (বিয়ের আনুষ্ঠানিকতা না হওয়ায়) বাবার বাড়িতে বৈবাহিক জীবন অতিবাহিত করে আসছেন। বাবার বাড়িতে থাকাকালীন সময়ে ভুক্তভোগীর স্বামী মাজহারুল ইসলাম কোনো প্রকার ভরণপোষণ দেন নাই। খোঁজ খবর নেন নাই।

ভুক্তভোগী সাবরিনা সুলতানা আরও জানান, “বিয়ের পর অল্প কয়েক মাস সংসার করার পর হঠাৎ আমি জানতে পারি আমার স্বামী মাজহারুল ইসলাম অন্য অনেক মেয়েদের সাথে অনৈতিক ফোনালাপে লিপ্ত, যার সকল প্রমাণ আমার কাছে আছে এবং আমার স্বামী মাজহারুল ইসলাম যে মেয়েদের সাথে অনৈতিক ফোনালাপ এবং টেক্সট করে সেই মেয়েদের বেশ কয়েকজনের সাথে আমার ফোনে কথাও হয়েছে এবং তাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা বলার অনেক প্রমাণ আমার কাছে আছে, এবং আমি যে মেয়েদের সাথে কথা বলেছি তারা বলেন আপনার স্বামী আমাদের কথা বলে তিনি অবিবাহিত পরিচয় দিয়ে, এখন আপনার সাথে কথা বলার পর আমরা জানতে পারলাম মাজহারুল ইসলাম বিবাহিত। এই বিষয়টি জানার পর থেকে আমার স্বামী আমার সাথে খারাপ আচরণ করা শুরু করে। আমাকে ভয়ভীতি দেখিয়ে ও শারীরিকভাবে নির্যাতন করে।

তিনি বলেন, বর্তমানে আমার স্বামী মোঃ মাজহারুল ইসলাম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। আমার স্বামী বর্তমানে আমাকে স্ত্রী হিসেবে কোনো মর্যাদা দিচ্ছে না।

তিনি আরও বলেন, “আমি আইনগতভাবে তার স্ত্রী। কিন্তু স্বামীর অধিকার ও মর্যাদা থেকে আমি বঞ্চিত হচ্ছি। তাই আমার দাম্পত্য অধিকার রক্ষা ও নিরাপত্তার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের জরুরি সহযোগিতা কামনা করছি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১

গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, বায়োলজিক্যাল ইনস্টিটিউট ও আন্তর্জাতিক ভাষা সেন্টারের উদ্বোধন

২

গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স অনুষ্ঠিত

৩

গ্রাম সরকার পদ্ধতি কার্যকর হবে, শিগগিরই আইন পুনঃপ্রবর্তন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাংলামোটর থেকে শাহবাগে এনসিপির মশাল মিছিল

৫

বগুড়ায় প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি শুরু

৬

এক পাতার প্রতিবেদনই বদলে দেয় আতিকুর রহমান রুমনের জীবনের গতিপথ

৭

আইইবি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত, ভোটগ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি

৮

শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে অস্থিরতা, কারখানা বন্ধের বিকল্প ভাবছে বিজিএমইএ

৯

বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বিএমইউতে আলোচনা ও বৈজ্ঞানিক অধিবেশন

১০

ইউএনও হিসেবে পদায়নযোগ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

১১

বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

উত্তরায় নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা সভাপতি গ্রেফতার

১৩

উত্তরা পশ্চিমে কৃষকলীগ নেতা সঞ্জয় দত্ত গ্রেফতার

১৪

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যা, পরিত্যক্ত ঘরে মাটিচাপা

১৫

দৌলতপুরে গভীর রাতে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

১৬

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৭

এনবিএ নতুন কার্যনির্বাহী কমিটি, পদ পেলেন বগুড়ার শিব্বীর

১৮

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

১৯

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

২০