
দেশজুড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে প্রতিবাদী সমাবেশ শেষে রাত ৭টা ৫৩ মিনিটে রাজধানীর বাংলামোটর থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি শাহবাগ জাতীয় জাদুঘরের উদ্দেশ্যে যাত্রা করে।
এতে আনুমানিক ১৫০ থেকে ২০০ জন অংশগ্রহণ করেন। মিছিলের কারণে ফার্মগেট থেকে শাহবাগমুখী সড়কের বাংলামোটর অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে চলাচলকারী যানবাহনগুলো সাময়িকভাবে চলাচলে বিঘ্নের মুখে পড়ে।
পরে রাত ৮টা ১৭ মিনিটে মিছিলটি শাহবাগের জুলাই চত্বরের সামনে গিয়ে শেষ হয়।
মন্তব্য করুন