তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
৯ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দৌলতপুরে কৃষক সমাবেশ

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং কৃষি উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বৃহৎ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) উপজেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান এলাকায় হাসিবুর রহমান মেম্বারের বাড়ির পাশের মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন মোঃ আব্দুল জলিল। তিনি সরকারের কৃষি ও কৃষকবান্ধব বিভিন্ন উদ্যোগ, উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহারে কৃষিখাত সংশ্লিষ্ট অঙ্গীকারসমূহ তুলে ধরেন। একই সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে কৃষকদের অবহিত করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন অনিন্দ্য গুহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম এবং রেহানা পারভীন।

বক্তারা তাদের বক্তব্যে আধুনিক, টেকসই ও স্মার্ট কৃষিব্যবস্থা গড়ে তুলতে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা কৃষি অফিসার কৃষকদের উদ্দেশ্যে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, সরকারি প্রণোদনা এবং কৃষি খাতে বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ইউএনও অনিন্দ্য গুহ সরকারের উন্নয়ন কার্যক্রম ও জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং মথুরাপুর ইউনিয়নের বিপুলসংখ্যক কৃষক অংশগ্রহণ করেন। কৃষকদের সক্রিয় উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয় কৃষিজীবীরা সরকারের কৃষি উন্নয়ন ও তথ্যভিত্তিক প্রচার কার্যক্রমকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

ধুনটে জামায়াত আমির: দেশের মানুষ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকটে কষ্টে মানুষ

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

১১

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

১২

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

১৩

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

১৬

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

১৭

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

১৮

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১৯

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

২০