মোঃ মাসুম বিল্লাহ - নওগাঁ।
২ জুলাই ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁ গামী বিআরটিসি বাসে চলন্ত অবস্থায় চালকের মোবাইল গেম খেলার ভিডিও ভাইরাল, ব্যবস্থা গ্রহণে নির্দেশ

Share this news with

নওগাঁ গামী একটি বিআরটিসি বাস চলাচলরত অবস্থায় ড্রাইভারের স্টিয়ারিংয়ের ওপর মোবাইল ফোন রেখে গেম খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে। বিষয়টি ব্যাপকভাবে সমালোচনার সৃষ্টি করে।

আজ, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ । ভিডিওটি নওগাঁ জেলার পুলিশ সুপারের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সাথে নেওয়া হয়। একই সঙ্গে অনেকেই বিষয়টি ডিস্ট্রিক্ট পুলিশ নওগাঁকে ট্যাগ করে অবহিত করেন।

পরবর্তীতে বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ট্রাফিক বিভাগকে আজ সকালে নির্দেশনা প্রদান করা হয়। জানা গেছে, অভিযুক্ত ড্রাইভারের নাম রফিক।

এ ঘটনায় নওগাঁ জেলা পুলিশ বিআরটিসির পাবনা ডিপোর ডিজিএম-এর সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ইতিমধ্যে ওই চালককে ড্রাইভিং দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়াও বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে বিধি মোতাবেক কারণ দর্শানোর নোটিশসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জননিরাপত্তা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এমন ঘটনায় কঠোর অবস্থান গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

২

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৩

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৪

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৬

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৭

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১০

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১১

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৩

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৪

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৫

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৬

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৭

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৮

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৯

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০