সর্বশেষ
||বিয়ের আনন্দ না ফুরোতেই সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ||‎মাটিরাঙ্গায় গোমতী সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর||জাবিতে যুক্তির লড়াই, শুরু ডিএফআইআরের বিতর্ক উৎসব||ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত||রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ৯০ দিনের সাংবিধানিক সময়||অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন||বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি||বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বান্দরবানের হাজারো মানুষ||প্লাস্টিক-সিরিঞ্জে ঢেকেছে কৃষিজমি, দুর্ভোগে কৃষক-স্থানীয়দের||দৌলতপুর সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
মোঃ ​মাসুম বিল্লাহ, নওগাঁ (সদর) প্রতিনিধি
২০ মে ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় নিখোঁজের ১৫ ঘণ্টার মাথায় শিশু ভাই-বোন উদ্ধার, পুলিশের প্রতি কৃতজ্ঞতা পরিবারের

Share this news with

নওগাঁ সদরে হারিয়ে যাওয়া ১০ বছরের শিশুপুত্র জয়ন্ত এবং ৬ বছরের শিশুকন্যা ঋতু মন্ডলকে দ্রুততম সময়ে উদ্ধার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর আজ বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুদের ফিরে পেয়ে তাদের বাবা-মা ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

​থানায় দায়ের করা অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মে সকাল ৮টার দিকে নওগাঁর ইকরতারা হিন্দু পাড়ার বাসিন্দা শ্রী কাজল চন্দ্র মন্ডল তার ছেলে জয়ন্ত ও মেয়ে ঋতু মন্ডলকে বাড়িতে রেখে কাজে যান। সারাদিন কোথাও তাদের খুঁজে না পেয়ে আতঙ্কিত পিতা কাজল চন্দ্র মন্ডল গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ সদর থানায় এসে জিডি (সাধারণ ডায়েরি) করার জন্য পুলিশের সহায়তা চান।

​ঘটনার গুরুত্ব অনুধাবন করে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে বিষয়টি অবহিত করেন। পুলিশ সুপার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে (সিরিয়াসলি) গ্রহণ করে দ্রুত তাদের খুঁজে বের করতে পুলিশকে বিশেষ নির্দেশনা প্রদান করেন। কারণ, ছোট দুই শিশু যে কোনো অপরাধী চক্রের খপ্পরে পড়ার আশঙ্কা ছিল।

​পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশ বিরামহীন অভিযান পরিচালনা করে। আজ সকাল ১১টা ৩০ মিনিটের দিকে নওগাঁ শহরের কালীতলা এলাকা থেকে ওই দুই শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

​পরবর্তীতে আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দুপুরে তাদের পিতা-মাতার হাতে সন্তানদের তুলে দেওয়া হয়। সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত পিতা কাজল চন্দ্র মন্ডল পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নওগাঁ জেলা পুলিশ ও সদর থানার দায়িত্বরত সকল সদস্যকে ধন্যবাদ জানান।

​নওগাঁ সদর থানার পুলিশ জানায়, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল পুলিশের প্রধান লক্ষ্য। দ্রুত উদ্ধার অভিযানে সফল হতে পেরে পুরো টিম অত্যন্ত আনন্দিত। এ ধরনের মানবিক কাজে পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের আনন্দ না ফুরোতেই সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ

‎মাটিরাঙ্গায় গোমতী সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর

জাবিতে যুক্তির লড়াই, শুরু ডিএফআইআরের বিতর্ক উৎসব

ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ৯০ দিনের সাংবিধানিক সময়

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি

বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বান্দরবানের হাজারো মানুষ

প্লাস্টিক-সিরিঞ্জে ঢেকেছে কৃষিজমি, দুর্ভোগে কৃষক-স্থানীয়দের

দৌলতপুর সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

১০

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

১১

জাবিতে সাবেক শিবির কর্মী ‘কামরুলের’ স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

১২

ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড

১৩

প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন

১৪

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া

১৫

পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

১৬

মিরপুরে জামায়াতের সমাবেশ, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

১৭

২৭ জুলাই থেকে পাঁচ জেলায় পুনরায় শুরু হচ্ছে আলিম পরীক্ষা

১৮

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিএমও দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

১৯

নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি, নবগঠিত কমিটির শুভেচ্ছা ‎

২০