মোঃ মাসুম বিল্লাহ - নওগাঁ প্রতিনিধি
৮ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় ডিবির পৃথক অভিযানে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

Share this news with

জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ সদর ও পত্নীতলা থানা এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) ভোর ৩টা ৩০ মিনিটে নওগাঁ সদর থানার বালুডাঙ্গা বাসস্ট্যান্ডগামী সড়কে মদিনা টাইলস অ্যান্ড এসএস পাইপের দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৪২)। তিনি নওগাঁ সদর উপজেলার বর্ষাইল এলাকার মৃত লুতফর রহমানের ছেলে। তার দেহ তল্লাশি করে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, সকাল ৫টার দিকে পত্নীতলা উপজেলার ফাজিলপুর গ্রামের একটি আমবাগানের সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় দুইজন মাদক কারবারির মধ্যে একজন পালিয়ে গেলেও হাসান বাবু (১৯) নামে একজনকে আটক করা হয়। তিনি সাপাহার উপজেলার মানিকুড়া উত্তরপাড়া গ্রামের নুরনবির ছেলে।

তার দেহ তল্লাশি করে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটক হাসান বাবুর দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক মতিউর রহমান (৩১) এর বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ২ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় নওগাঁ সদর ও পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত’ থাকার ঘোষণা

দাউদকান্দিতে প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, পুলিশের অভিযানে চালক উধাও

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদেশি স্বার্থের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

নওগাঁয় ১৭ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

১০

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

১১

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

১২

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

১৩

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

১৪

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১৫

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১৬

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১৭

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৮

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৯

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

২০