
বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৪ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সংগ্রাম ও আমার সংবাদের প্রতিনিধি কারিমুল হাসান লিখন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি রাকিবুল ইসলাম লাল।
রোববার দুপুরে প্রেসক্লাবের কার্যালয়ে আহ্বায়ক কমিটির আহ্বায়ক কারিমুল হাসান ও সদস্য সচিব আশেকে এলাহী শিবলী নতুন কমিটি ঘোষণা করেন। প্রধান সমন্বয়কারী ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার আরিফুল আমিন (প্লাবন) কমিটিটি অনুমোদন করেন।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন দৈনিক কলম সৈনিকের সোহেল রানা। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়া বাণীর জিল্লুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আলোকিত ভোরের নিত্যানন্দ শীল।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভোরের চেতনার গোলাম রব্বানী এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন ঢাকা প্রতিদিনের নিয়ামুল ইসলাম।
দপ্তর সম্পাদক (সিনিয়র সহ-সভাপতি পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ধুনট উপজেলা প্রতিনিধি আশেকে এলাহী শিবলী। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন স্বাধীন ভোরের মুঞ্জুরুল হক এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মাতৃজগতের সুজন আহমেদ।
অর্থ সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পেয়েছেন আগামীর সময়ের সুমন হোসেন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ডেইলি বগুড়ার মাসুদ রানা, আলোর দিগন্তের ফিরোজ আহম্মেদ এবং সার্চ টুডের এ. কে. আব্দুল্লাহ।
এ ছাড়া উচ্চতর পরিষদে রয়েছেন আলোকিত বাংলাদেশের জাফিউল ইসলাম বাবু ও চিফ টিভির আকতারুল আলম তিনু।
নবগঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
মন্তব্য করুন