আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

Share this news with

বগুড়ার ধুনটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাহ আলম (৪২) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এদিকে মামলার খবর পেয়ে ওই ব্যবসায়ী ক্ষুব্ধ হয়ে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে অপহরণ করেছেন। অভিযুক্ত ব্যবসায়ী শাহ আলম উপজেলার সাতবেকী গ্রামের শাহাদত প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী ৪ আগস্ট দুপুরে প্রতিবেশী ওই ব্যবসায়ীর ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ১২ আগস্ট শিক্ষার্থীর বাবা বাদি হয়ে শাহ আলমের বিরুদ্ধে বগুড়া জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। শুনানি শেষে আদালত ধুনট থানাকে মামলাটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ এবং আসামিকে গ্রেফতারের নির্দেশ দেয়। আদালতের আদেশ অনুযায়ী ১৫ আগস্ট রাতে মামলাটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে।

মামলা সূত্রে জানা যায়, আসামি শাহ আলম একজন মুদি দোকানি। তিনি নিজ বাড়ির পাশে মুদি দোকান পরিচালনা করেন। প্রতিবেশী ওই স্কুলছাত্রী ৪ আগস্ট সাবান ও শ্যাম্পু কিনতে তার দোকানে যায়। তখন শাহ আলম তাকে বলেন, দোকানে ভালো সাবান ও শ্যাম্পু নেই, বাড়িতে আছে। এ কথা বলে তিনি কৌশলে স্কুলছাত্রীকে নিজের ঘরের ভেতরে নিয়ে যান। একপর্যায়ে শাহ আলম সেখানে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন।

এদিকে মেয়ের বাড়িতে ফিরতে দেরি হওয়ায় কিশোরীর মা দোকানে যান। দোকান বন্ধ দেখে তিনি শাহ আলমের বাড়িতে গেলে ঘরের ভেতর মেয়ের চিৎকার শুনতে পান। ঘটনাস্থলে স্কুলছাত্রীর মায়ের উপস্থিতি টের পেয়ে শাহ আলম কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় ১২ আগস্ট আদালতে মামলা দায়েরের খবর পেয়ে শাহ আলম ১৪ আগস্ট দুপুরের বাড়ির পাশের রাস্তা থেকে ওই স্কুলছাত্রীকে কৌশলে অপহরণ করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে আদালতে দায়ের করা মামলাটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার আসামিকে গ্রেফতার ও অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারের অভিযান চলছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০