সর্বশেষ
||খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে||কুশখালীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়: হাজারো মানুষের ঢল, নগদ অর্থ পুরস্কার বিজয়ীদের||পরিবেশ রক্ষায় পীরগঞ্জে খাল খননের পর দুই ধারে ৭ হাজার গাছ রোপণ||কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় চাটখিলে বর্ণাঢ্য আনন্দ মিছিল||উৎসবমুখর নবীনবরণে মুখরিত বগুড়ার আজিজুল হক কলেজ||ক্ষমতার অপব্যবহারে জমি দখল ও হয়রানির অভিযোগ, মহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ||ধুনটে ট্যাপেন্টাডলসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ||নওগাঁয় ১০ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার||জবিতে বিশেষ বৃত্তির চেক হস্তান্তর, জবি শিক্ষার্থীরা পাচ্ছেন ৯০০০ টাকা||বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক

দৌলতপুরে মুখোশধারীদের হামলা, ব্র্যাক কর্মীর কাছ থেকে দেড় লাখ টাকা লুট

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে এক নারী এনজিও কর্মীকে জিম্মি করে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হামলায় আহত হয়েছেন ওই কর্মী।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সুমাইয়া আক্তার মিতা দৌলতপুর উপজেলার হোসেনাবাদ ব্র্যাক অফিসের মাঠকর্মী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মিরপুর উপজেলার চারুলিয়া গ্রামের বাসিন্দা ও ফরহাদ আলীর স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সুমাইয়া আক্তার মিতা বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ঋণের কিস্তির টাকা সংগ্রহ করে অফিসে ফিরছিলেন। পথে কলেজপাড়া এলাকায় পৌঁছালে মুখোশধারী দুই দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তার কাছে থাকা প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

ঘটনার বর্ণনা দিয়ে সুমাইয়া আক্তার মিতা বলেন, “গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে ফেরার পথে দুইজন অস্ত্রধারী আমাকে জিম্মি করে মারধর করে। পরে তারা আমার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। তাদের মুখ ঢাকা থাকায় কাউকে শনাক্ত করতে পারিনি।”

হোসেনাবাদ ব্র্যাক অফিসের সহকারী ব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, “আমাদের মাঠকর্মী কালেকশনের টাকা নিয়ে অফিসে ফেরার সময় সন্ত্রাসীদের কবলে পড়েন। অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

কুশখালীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়: হাজারো মানুষের ঢল, নগদ অর্থ পুরস্কার বিজয়ীদের

পরিবেশ রক্ষায় পীরগঞ্জে খাল খননের পর দুই ধারে ৭ হাজার গাছ রোপণ

কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় চাটখিলে বর্ণাঢ্য আনন্দ মিছিল

উৎসবমুখর নবীনবরণে মুখরিত বগুড়ার আজিজুল হক কলেজ

ক্ষমতার অপব্যবহারে জমি দখল ও হয়রানির অভিযোগ, মহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

ধুনটে ট্যাপেন্টাডলসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ

নওগাঁয় ১০ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

জবিতে বিশেষ বৃত্তির চেক হস্তান্তর, জবি শিক্ষার্থীরা পাচ্ছেন ৯০০০ টাকা

বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক

১০

বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

ঠাকুরগাঁও জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা

১২

দেবর-ভাবীর পরকীয়ার জের দোয়ারাবাজারের প্রেমিকযুগল কারাগারে

১৩

মানবিক সহায়তা-বুয়েট শিক্ষার্থী নাসিফের পাশে জেলা প্রশাসন

১৪

জঙ্গল সলিমপুরে পুলিশ-জনতা শিক্ষার্থীদের নিয়ে জমজমাট ফুটবল ম্যাচ

১৫

লালমনিরহাটে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল

১৬

দৌলতপুরে মুখোশধারীদের হামলা, ব্র্যাক কর্মীর কাছ থেকে দেড় লাখ টাকা লুট

১৭

উজ্জ্বল মিয়া হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৮

ববি শিক্ষার্থী সুজনের ‘থান্ডারবোল্ট’ মিসাইল নিয়ে উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

১৯

কুমিল্লার সাবেক এমপি বাহারকে ফেরত এনে বিচারের দাবিতে বিক্ষোভ

২০