মোঃ মাসুদ রানা, কুমিল্লা প্রতিনিধি
১৯ মে ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবিদ্বারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

Share this news with

‘জনবান্ধব অটোমেটেড, সুরক্ষিত ভূমি সেবা, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও ফিতা কাটার মধ্য দিয়ে এই মেলার শুভ সূচনা করেন অতিথিরা। পরে উপজেলা ভূমি অফিস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার সাব-রেজিস্ট্রার নারায়ণ মন্ডল।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ভূমি সেবা মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সব সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছে দেওয়া। নাগরিকরা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সহজে খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারেন, সেই লক্ষ্যেই এই মেলার আয়োজন। এর মাধ্যমে ডিজিটাল ভূমি সেবার সুবিধা তৃণমূলের মানুষের কাছে পৌঁছাবে এবং ভূমি প্রশাসনের প্রতি জনসাধারণের আস্থা আরও বৃদ্ধি পাবে।

​সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও নাগরিকদের করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তিনি জানান, মেলায় সেবাগ্রহীতাদের সুবিধার্থে ই-নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও সরবরাহ এবং অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান করা হচ্ছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই মেলায় ভূমি পোর্টালে (land.gov.bd) রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এই সংক্রান্ত সব ফি সম্পূর্ণ ক্যাশলেস বা অনলাইনে পরিশোধের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। একই সঙ্গে ডাকযোগে ভূমি সেবা, মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর-খতিয়ান সংগ্রহ এবং ভূমি সংক্রান্ত যেকোনো অভিযোগ বা জিজ্ঞাসার জন্য হটলাইন সেবা ‘১৬১২২’-এর কার্যকারিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হচ্ছে।

মেলা প্রাঙ্গণে বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের সহায়তায় স্থাপিত স্টলগুলোর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সরাসরি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া ভূমি সংক্রান্ত ভীতি কাটিয়ে নাগরিকদের সচেতন করতে ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক বিশেষ বুকলেট ও লিফলেট বিতরণ করা হচ্ছে। মেলা চলাকালীন ভূমি সেবা বিষয়ক বিভিন্ন অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শনের পাশাপাশি সুবিধাজনক সময়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

১

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

২

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

৩

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

৪

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

৫

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৬

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৭

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৮

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৯

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১০

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

১১

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১২

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১৩

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১৪

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১৫

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৬

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৭

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৮

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৯

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

২০