
রাজধানীর দারুস সালাম থানাধীন আনন্দনগর এলাকায় স্বামীর ছুরিকাঘাতে মর্জিনা আক্তার (২৭) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাপ্ত তথ্যমতে, আজ (২১ মার্চ) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে স্বামী সবুজ হোসেনের সাথে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মর্জিনা আক্তারকে তার স্বামী বাম পাজরে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরবর্তীতে পাশের ভাড়াটিয়া মান্নান বিষয়টি জানতে পেরে দ্রুত (সকাল ১০টায়) আহত মর্জিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত স্বামী সবুজ হোসেনকে আটক করে রেখেছে বলে জানা গেছে।
মন্তব্য করুন