আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ৪:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্যাগের মানসিকতা ছাড়া রাজনীতিতে আসা উচিত নয় -এ.এম. মাহবুব উদ্দিন খোকন

Share this news with

নোয়াখালীর চাটখিলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ.এম. মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ত্যাগের মানসিকতা ছাড়া রাজনীতিতে আসা উচিত নয়। তিনি বলেন, “সবাই রাজনীতি করবে না, সবাই নেতা হবে না। যারা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, তারাই রাজনীতিতে আসবে এবং নেতৃত্বে পৌঁছাবে। যারা শুধু ব্যবসা করতে চায়, তাদের রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নেই।”

শনিবার (১১ এপ্রিল) নোয়াখালীর চাটখিল কামিল মাদরাসায় আয়োজিত সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মাদরাসার পক্ষ থেকে ব্যারিস্টার খোকনকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

মাদরাসায় আয়োজিত সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন এ.এম. মাহবুব উদ্দিন খোকন।

বক্তব্যে তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, অবৈধ মাটি ব্যবসা কিংবা থাইল্যান্ডি জুয়া—এসব কোনোভাবেই বরদাশত করা হবে না। এসব অপরাধে যদি বিএনপির কেউ জড়িত থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না। এমনকি জামায়াত বা অন্য কোনো দলের কেউ জড়িত থাকলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্য দূর করা এবং কোটা সংস্কারের মাধ্যমে মেধাবীদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা। এই আন্দোলনে কৃষক, শ্রমিক ও রাজনৈতিক কর্মীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। যদিও ছাত্রদের কিছু দাবি পূরণ হয়েছে, তবে কৃষক, শ্রমিক ও রাজনৈতিক কর্মীদের অনেক প্রত্যাশা এখনো অপূর্ণ রয়ে গেছে।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের এই অপূর্ণ স্বপ্নগুলো বাস্তবায়নে দেশনায়ক তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি মাদরাসার অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও আশ্বাস প্রদান করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

১০

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

১১

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১২

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

১৩

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

১৪

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

১৫

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

১৬

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

১৭

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

১৮

শাহবাগে রাষ্ট্র সংলাপ ফোরামের অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন

১৯

অপ্রতিম হত্যার মূল রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার

২০