
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় ছাত্রশক্তির ১ম কাউন্সিল উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এমপি, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী এবং ছাত্রশক্তি নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আলিফ চৌধুরী।
আলোচনা সভায় শিক্ষা, শিক্ষার্থীদের ঐক্য এবং অধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মন্তব্য করুন