এন.এ, বিশেষ প্রতিনিধি
১৭ জুলাই ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর ম্যারাথন’ আয়োজন

Share this news with

‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতীকী ‘লীগ ধর ম্যারাথন ২০২৬’-এর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (১৭ জুলাই) ভোরে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ম্যারাথনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাদিক কায়েম বলেন, ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাস ছাত্রলীগের প্রভাবমুক্ত হয়েছিল। সেই ঘটনার স্মরণে এবারের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, এ আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে শক্তি প্রদর্শন, ক্ষমতার অপব্যবহার, গণরুম ও গেস্টরুম সংস্কৃতির মতো কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না হওয়ার বার্তা দেওয়া হয়েছে।

বক্তব্যে তিনি দাবি করেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি আর ক্যাম্পাসে ফিরে আসবে না। একই সঙ্গে জুলাইয়ের সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের আহ্বান জানান তিনি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১০

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১২

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৩

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৫

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৬

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৭

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০