এন.এ, বিশেষ প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এ গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা, নাগরিক সমস্যা সমাধানে আশ্বাস

Share this news with

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-১ এর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটে উত্তরা সেক্টর-৬ এর উত্তরা কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রায় ১৫০ থেকে ২০০ জন অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। সম্মানিত অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস এবং প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতবিনিময় সভায় অঞ্চল-১ এর বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রতিনিধিরা পর্যায়ক্রমে এলাকার দীর্ঘদিনের নাগরিক সমস্যা তুলে ধরেন।

বক্তারা জানান, ডিএনসিসির আওতায় অন্তর্ভুক্ত হওয়া বেশ কয়েকটি এলাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে থাকে। এসব এলাকায় চলাচলের উপযোগী সড়কব্যবস্থা এখনও গড়ে ওঠেনি। অনেক জমি এখনও কৃষিকাজের জন্য ব্যবহৃত হলেও সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হওয়ায় বাসিন্দাদের নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে হচ্ছে, যা নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেন।

এছাড়া অঞ্চল-১ এর বিভিন্ন সড়কের বেহাল অবস্থার কথাও তুলে ধরা হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অনেক সড়ক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

সভায় মাদক, সন্ত্রাস, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য সামাজিক সমস্যা নিয়েও আলোচনা হয়। এসব সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান উপস্থিত এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা।

সভায় প্রধান অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নাগরিক সমস্যা পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২

প্রেসক্লাবের সামনে আন্দোলনরত অবস্থায় অসুস্থ, ঢামেকে ভর্তি দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী

৩

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

৪

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

৫

গোবিপ্রবিতে শিক্ষকদের ওবিই প্রশিক্ষণ, অংশ নিলেন ১০৬ শিক্ষক

৬

ঢাবির টিএসসিতে ছাত্রদল সাংগঠনিক সম্পাদকের সংবাদ সম্মেলন

৭

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির সম্ভাবনা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

৮

সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

৯

জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের জন্য দেড় লক্ষাধিক টাকার বৃত্তি

১০

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী পুলিশের ২৫ অভিযান, আটক ১৭১

১১

আদমদীঘিতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সচেতনতার তাগিদ

১২

ঢাবিতে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থী সংবর্ধনা

১৩

বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখার কমিটিতে আবুল কালাম আজাদ

১৪

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের অবস্থান

১৫

জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী

১৬

দৌলতপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তিকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

১৭

শেরপুর কলেজ মাঠে প্রবেশপথের অভাবে জরুরি সেবায় চরম দুর্ভোগে এলাকাবাসী

১৮

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহিন আটক

১৯

অবশেষে সান্তাহার জংশনে ফুটওভার ব্রিজের উদ্বোধন, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

২০