রেজাউল ইসলাম মাসুদ, রংপুর ব্যুরো চিফ
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

Share this news with

‎ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ননী গোপাল বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ ৮৫ হাজার টাকা।
‎
‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে হানিফ ফিলিং স্টেশনের পূর্ব পাশে মাদকবিরোধী অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
‎
‎গ্রেফতার ননী গোপাল বিশ্বাস দিনাজপুর পৌরসভার মিশন রোড জুলুম সাগর এলাকার বাসিন্দা সুশীল চন্দ্র বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের বাগেরহাট মন্দিরপাড়া এলাকায় বসবাস করছিলেন।
‎
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. হারুন আর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে রাণীশংকৈলগামী আলম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ‘এ-৪’ সিটে বসা ননী গোপাল বিশ্বাসকে তল্লাশি করা হয়।
‎
‎পরে তার দেখানো মতে বাসের মাঝামাঝি নিচের লকারে থাকা টার্কিশ ব্লু রঙের একটি ট্রলি ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগটির হাতলের নিচে থাকা বিশেষ চেম্বার থেকে ননী গোপাল বিশ্বাসের বের করে দেওয়া মতে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে কমলা রঙের ৪ হাজার ৯২০ পিস এবং সবুজ রঙের ৫০ পিস ইয়াবা রয়েছে। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৪৯৭ গ্রাম।
‎
‎অভিযানকালে ইয়াবার পাশাপাশি ট্রলি ব্যাগ কিছু পোশাক বাসের টিকিট ও টোকেনের অংশ জব্দ করা হয়। পরে ঘটনাস্থলে জব্দ তালিকা তৈরি করে সাক্ষী ও আসামির স্বাক্ষর নেওয়া হয়। রাসায়নিক পরীক্ষার জন্য দুই পিস ইয়াবার নমুনাও সংগ্রহ করা হয়েছে।
‎
‎তিনি জানান ননী গোপাল বিশ্বাস ভ্রমণের সময় আরামদায়কভাবে বসার জন্য একটি টিকিটে দুটি সিট কিনেছিলেন। তার স্থায়ী ঠিকানায় বর্তমানে তিনি বসবাস করেন না এবং বিভিন্ন স্থানে ভাসমানভাবে বসবাস করেন। বলে উল্লেখ করা হয়।
‎
‎ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের মালিকানাধীন ট্রলি ব্যাগে সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ননী গোপাল বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা করা হয় ও বিকালে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ।
‎
‎মামলাটির তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের সঙ্গে সহকারী উপপরিদর্শক মো. আব্দুল হালিম, সহকারী উপপরিদর্শক মো. সাজ্জাদ হোসেন এবং সিপাই মো. রনি ইসলাম, মো. আতাউর রহমান, মো. সজিব আহম্মেদ ও মো. জাহাঙ্গীর হাসান ইসা অংশ নেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

২

গোবিপ্রবিতে শিক্ষকদের ওবিই প্রশিক্ষণ, অংশ নিলেন ১০৬ শিক্ষক

৩

ঢাবির টিএসসিতে ছাত্রদল সাংগঠনিক সম্পাদকের সংবাদ সম্মেলন

৪

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির সম্ভাবনা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

৫

সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

৬

জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের জন্য দেড় লক্ষাধিক টাকার বৃত্তি

৭

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী পুলিশের ২৫ অভিযান, আটক ১৭১

৮

আদমদীঘিতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সচেতনতার তাগিদ

৯

ঢাবিতে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থী সংবর্ধনা

১০

বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখার কমিটিতে আবুল কালাম আজাদ

১১

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের অবস্থান

১২

জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী

১৩

দৌলতপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তিকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

১৪

শেরপুর কলেজ মাঠে প্রবেশপথের অভাবে জরুরি সেবায় চরম দুর্ভোগে এলাকাবাসী

১৫

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহিন আটক

১৬

অবশেষে সান্তাহার জংশনে ফুটওভার ব্রিজের উদ্বোধন, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

১৭

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃস্থাপনে জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

১৮

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

১৯

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্পদংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

২০