মেহেরুবান হাবিব, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
২০ মে ২০২৬, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকসই কৃষি উন্নয়নে পাটগ্রামে কৃষক গ্রুপ গঠন কার্যক্রম জোরদার

Share this news with

রংপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণকে আরও গতিশীল করতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কৃষক গ্রুপ গঠন কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার (১৯ মে) পাটগ্রাম পৌরসভা এলাকায় কৃষকদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তানভীর হোসেন। সভাপতিত্ব করেন মোস্তফা হাসান ইমাম এবং কৃষকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত ও অর্থবহ হয়ে ওঠে।

‎সভায় কৃষক গ্রুপ গঠনের প্রয়োজনীয়তা, লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়। একই সঙ্গে গ্রুপ গঠনের প্রক্রিয়া, সদস্য নির্বাচন পদ্ধতি, গ্রুপভিত্তিক কার্যক্রম পরিচালনার কৌশল এবং প্রকল্পের কার্যক্রম কত বছরব্যাপী চলবে সে বিষয়েও অংশগ্রহণকারীদের সুস্পষ্ট ধারণা দেওয়া হয়।
‎
‎আলোচনায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন, ফসলের বহুমুখীকরণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে উঠে আসে। সভায় পাটগ্রাম পৌর ব্লক এলাকার প্রায় ১৫০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। এসময় সাধারণ কৃষক, কৃষি উদ্যোক্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে সভাটিকে আরও কার্যকর ও ফলপ্রসূ করে তোলেন। বক্তারা বলেন, কৃষক গ্রুপ গঠনের মাধ্যমে কৃষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি পাবে। এতে আধুনিক প্রযুক্তি সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং কৃষি উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎সভায় অংশ নেওয়া কৃষকরা জানান, গ্রুপভিত্তিক কার্যক্রমের মাধ্যমে তারা নতুন প্রযুক্তি গ্রহণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ লাভ এবং সম্মিলিতভাবে কৃষি উৎপাদন ও বিপণনে আরও এগিয়ে যেতে পারবেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে পাটগ্রাম উপজেলায় টেকসই কৃষি উন্নয়ন আরও বেগবান হবে এবং কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল’

১

আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

২

ব্রাকসুর টাকা ‘আত্মসাতের’ অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে, এক বছরেও হয়নি নির্বাচন

৩

রাজনৈতিক পটপরিবর্তনের পরও কুড়িগ্রামে সক্রিয় বালু সিন্ডিকেট, সৌরভ-মুকুলের বিরুদ্ধে নিয়ন্ত্রণের অভিযোগ

৪

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৫

বগুড়ায় নতুন থানা ও পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে প্রশাসনিক কাঠামো

৬

চকরিয়ায় চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন, ২ জন গ্রেপ্তার

৭

সান্তাহার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজু গ্রেপ্তার

৮

আদমদীঘিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু

৯

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‌্যালি ও মানববন্ধন

১০

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ২

১১

উপাচার্যের সামনেই কর্মকর্তাদের দুই গ্রুপের মারামারি, ৮ দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

১২

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

ধুনটে গ্রাফিতিতে “জয় বাংলা” স্লোগান লেখার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৪

কুড়িগ্রাম সরকারি কলেজে সাংস্কৃতিক আয়োজনের দাবি শিক্ষার্থীদের

১৫

ধুনটে জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় জুলাই যোদ্ধাদের ক্ষোভ

১৬

নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, আলোচনা সভায় সাত দফা ইশতেহার ঘোষণা

১৭

জমি নিয়ে বিরোধের জেরে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা

১৮

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা কারাগারে

১৯

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক জন নিহত

২০