টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফে বিজিবির অভিযানে মালিকবিহীন সিএনজিসহ ৩৫ লিটার চোলাই মদ উদ্ধার

Share this news with

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে মালিকবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৩৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ১০ হাজার ৫০০ টাকা।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধীনস্থ সী-বীচ বিওপির দায়িত্বপূর্ণ কচ্ছপিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে একটি সিএনজিযোগে মাদকের চালান মেরিন ড্রাইভ সড়ক হয়ে টেকনাফে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার নির্দেশনায় কচ্ছপিয়া এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

অভিযানের একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি সন্দেহজনক সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করলে মিঠাপানিরছড়া এলাকার পাকা সড়কের পাশে সিএনজিটি ফেলে চালক পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যান।

পরবর্তীতে পরিত্যক্ত সিএনজিটিতে তল্লাশি চালিয়ে ৩৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, যানবাহন তল্লাশি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত চোলাই মদ বিধি মোতাবেক ধ্বংস করা হবে এবং জব্দকৃত সিএনজির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

১

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

২

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

৩

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক

৫

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

৭

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৮

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৯

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

১০

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

১১

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

১২

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

১৪

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১৫

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১৬

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১৭

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৮

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৯

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

২০