সর্বশেষ
||মহাদেবপুরে ঐতিহ্যের স্মারক: নজর কাড়ছে ‘গরুর গাড়ি চত্বর’||লালমনিরহাটে বিপুল পরিমাণ ইউএস ডলার সহ যুবক আটক||রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. জয়নুল আবেদীন সিদ্দিকী||পিলখানা হত্যাকান্ড: শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপুরণ দাবি||নওগাঁয় গ্রাম পুলিশদের সরঞ্জাম দিচ্ছে জেলা প্রশাসন: দরপত্র আহ্বান||নওগাঁয় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে আয়েশা সিদ্দিকার নিয়োগ||নিখোঁজের তিনদিন পর মিললো যুবকের কাঁটা লাশ||সমাজসেবায় সম্মাননা পেলেন বগুড়ার রাকিব ও গফুর||মনু নদী থেকে উদ্ধার ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর||বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যকে নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ

জাবিতে সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনকালে এক শিক্ষার্থীর বাঁধা

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘বাণিজ্য বার্তা’ অনলাইন পোর্টালের সাংবাদিক মো. আরাফাত হোসেনের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম বন্ধন কুমার মন্ডল। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম রাশিদুল আলম বরাবর লিখিত অভিযোগপত্র দিয়েছেন আরাফাত হোসেন।

অভিযোগপত্রে আরাফাত হোসেন বলেন, বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে প্রক্টর অফিসের সামনে পেশাগত দায়িত্ব পালন করছিলাম। যখন প্রক্টর স্যারকে ঘিরে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি জানাচ্ছিল তখন আমি ভিডিও ধারণ করছিলাম। এসময় বন্ধন কুমার মন্ডল নামে এক শিক্ষার্থী আমাকে ভিডিও ধারনে বাঁধা প্রদান করে এবং ফোনে থাবা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।প্রশাসন এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এবিষয়ে ভুক্তভুগী আরাফাত হোসেন বলেন, আমি আমার পেশাগত দায়িত্ব পালন করছিলাম। বন্ধন কুমার মন্ডল ভাই আমাকে রাগান্বিত হয়ে বলে এই ভিডিও বন্ধ করো, তোমরা মিডিয়া ট্রাইল করো বলে ফোনে থাবা মারে। এই ঘটনায় আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমি মনে করি এ ধরনের ঘটনা ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতার প্রতি হুমকিস্বরূপ।

অভিযুক্ত শিক্ষার্থী বলেন, আমি প্রক্টরের সাথে কথা বলার সময় ওই সাংবাদিক আমার মুখের উপর ক্যামেরা ধরেছিল। আমি ভেবেছি সাংবাদিকরা প্রশাসনের সাথে এক হয়ে কাজ করতেছে। একারণে তার ফোনে থাবা দিয়েছিলাম। তবে হেনস্তা করিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.কে.এম রাশিদুল আলম বলেন, অভিযোগ পত্র পেয়েছি। এবিষয়ে উপাচার্যের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে ।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাদেবপুরে ঐতিহ্যের স্মারক: নজর কাড়ছে ‘গরুর গাড়ি চত্বর’

লালমনিরহাটে বিপুল পরিমাণ ইউএস ডলার সহ যুবক আটক

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. জয়নুল আবেদীন সিদ্দিকী

পিলখানা হত্যাকান্ড: শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপুরণ দাবি

নওগাঁয় গ্রাম পুলিশদের সরঞ্জাম দিচ্ছে জেলা প্রশাসন: দরপত্র আহ্বান

নওগাঁয় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে আয়েশা সিদ্দিকার নিয়োগ

নিখোঁজের তিনদিন পর মিললো যুবকের কাঁটা লাশ

সমাজসেবায় সম্মাননা পেলেন বগুড়ার রাকিব ও গফুর

মনু নদী থেকে উদ্ধার ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যকে নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ

১০

নওগাঁর শান্ত আকাশে কান্নার সুর: কবে থামবে এই বিচারহীনতার সংস্কৃতি?

১১

সান্তাহার রেলস্টেশন এলাকায় আধা কেজি ভাং পাতা উদ্ধার, চাঞ্চল্য

১২

মির্জাপুর বার আউলিয়া মাজারে ভক্তদের ঢল

১৩

মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য সবচেয়ে বড় মিথ্যা কী?

১৪

শিক্ষকদের শাটডাউনের মধ্যেই নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

১৫

নারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে রাকসুর নারী উদ্যোক্তা মেলা

১৬

শ্রম মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় সভায় ঈদ বোনাস পরিশোধের সিদ্ধান্ত

১৭

বায়েজিদে পুলিশের জোড়া অভিযান: অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্য গ্রেফতার

১৮

সার সংকটে বিপাকে কৃষক, ডিলার পয়েন্টে দীর্ঘ লাইন

১৯

ধুনটে ছাত্রদের আন্দোলনের মুখে যৌন নিপীড়নের অভিযুক্ত শিক্ষক অপসারণ

২০