আরাফাত হোসেন, জাবি প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

Share this news with

জাবির আঙিনায় ফলের ঘ্রাণ, ছাত্রদলের উৎসবে আসুক প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলাদেশ জাতীয়তাবাদী শাখা ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মৌসুমি ফল উৎসব।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে আম, কাঁঠাল, লটকন, আনারসসহ বিভিন্ন দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধন করে জাবি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতি শিক্ষার পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফল উৎসবের মতো আয়োজন সেই সহাবস্থানকে আরও সুদৃঢ় করে।

তিনি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল এ ধরনের উদ্যোগের মাধ্যমে সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ ও শিক্ষার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার লক্ষ্যেই ছাত্রদল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। ফল উৎসবের উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা।

জাতীয় ছাত্রশক্তির জাবি সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মমিনুল ইসলাম শাওন বলেন, ছাত্রদলের এ আয়োজন সহাবস্থানের রাজনীতির একটি ইতিবাচক উদাহরণ। বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের আমন্ত্রণ ও আন্তরিক আতিথেয়তার জন্য তিনি আয়োজকদের প্রশংসা করেন।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাদিয়া বলেন, নতুন শিক্ষার্থী হিসেবে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন তাদের কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রবসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে চেকপোস্টে ট্রাকের চাপায় এসআরবি কর্মকর্তা নিহত

১

কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

২

ডেঙ্গু প্রতিরোধে ৪-১০ অক্টোবর জামায়াতের জনসচেতনতা সপ্তাহ

৩

ফাটল ধরা ভবনে চলছে পাঠদান, নতুন ভবন চান জাবির ব্যবসায় শিক্ষার্থীরা

৪

অর্থনীতির নামে অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুবসমাজ: তিতুমীর

৫

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫

৬

ওনাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আশরাফুল কবির আসিফ

৭

ধুনটে নেপিয়ার ঘাস চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনীতি, লাভবান খামারিরাও

৮

কোটি টাকা ব্যয়ে বাস টার্মিনাল-টানেল, সুফল মিলছে না সড়কে পার্কিংয়ে

৯

দৌলতপুরে ভাইয়ের মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য, তদন্তে পুলিশ

১০

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

১১

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১২

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

১৩

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৫

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

১৬

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

১৯

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

২০