
অ্যাস্টন ভিলার সঙ্গে দীর্ঘ ছয় মৌসুমের অধ্যায় শেষ করে নতুন চ্যালেঞ্জ নিতে লন্ডনের ক্লাব চেলসিতে পাড়ি জমিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে মার্টিনেজের দলবদলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে চেলসি। জানা গেছে, প্রায় ৭৫ লাখ পাউন্ডের বিনিময়ে তিন বছরের চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে ক্লাবটি।
অ্যাস্টন ভিলার হয়ে দীর্ঘ সময় মাঠ মাতানোর পর এবার স্ট্যামফোর্ড ব্রিজে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন ২০২২ বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।
চেলসিতে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্টিনেজ। তিনি বলেন, নতুন ক্লাবে আসার সিদ্ধান্তটি তার এবং পরিবারের জন্য সহজ ছিল। চেলসির জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি।
নতুন ক্লাবের হয়ে সাফল্য ও শিরোপা জয়ের লক্ষ্যও স্পষ্ট করেছেন আর্জেন্টাইন তারকা। মার্টিনেজের ভাষ্য, তিনি সবসময় জয়ের জন্য খেলতে চান এবং সেই মানসিকতাই চেলসিতে নিয়ে এসেছেন। তার বিশ্বাস, ট্রফি জয়ের সামর্থ্য ও ঐতিহ্য—দুটিই রয়েছে লন্ডনের এই ক্লাবের।
বিশ্বকাপজয়ী অভিজ্ঞ এই গোলরক্ষকের অন্তর্ভুক্তি চেলসির গোলপোস্টে নতুন প্রতিযোগিতা তৈরি করবে বলেই মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন