আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাটখিলে শতবর্ষী ঝুঁকিপূর্ণ ব্রিজ: ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কে জনসাধারণ

Share this news with

নোয়াখালীর চাটখিল উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামের বাংলাবাজারের দক্ষিণ পাশে ছমি পাটোয়ারী বাড়ির সামনে (কচুয়া-চৌমুহনী) খালের ওপর নির্মিত প্রায় শত বছরের পুরনো একটি ব্রিজ বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে কোনো ধরনের রক্ষণাবেক্ষণ না থাকায় ব্রিজটির পাটাতন ও পিলারে বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং বিভিন্ন স্থানে আস্তর ভেঙে পড়েছে। ফলে যেকোনো সময় এটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঝুঁকি নিয়েই প্রতিদিন এই ব্রিজ দিয়ে চলাচল করছে স্থানীয় বাসিন্দারা। ব্রিজটি অত্যন্ত উঁচু, সরু এবং দুই পাশে কোনো রেলিং না থাকায় অটো-সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনকে অত্যন্ত সতর্কতার সাথে চলাচল করতে হচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রসাদপুর ও শিবরামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করে। এছাড়া শিবরামপুর (বাংলাবাজার) সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোমপাড়া উচ্চ বিদ্যালয়, গার্লস স্কুল, কলেজ এবং খোয়াজের ভিটি ফাজিল ডিগ্রি মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই ব্রিজ পারাপার হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম, মো. ওমর ফারুক ও নাসির উদ্দিন পারভেজ জানান, প্রায় একশ বছর আগে যখন ব্রিজটি নির্মাণ করা হয়, তখন কচুয়া-চৌমুহনী খাল দিয়ে নৌযান চলাচল করত। সেই কারণে ব্রিজটি অনেক উঁচু করে নির্মাণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে এর উচ্চতা ও সরু গঠন দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা জানান, কয়েক বছর আগে এই ব্রিজ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাদের মতে, ব্রিজটির কার্যকারিতা অনেক আগেই শেষ হয়ে গেছে এবং এটি এখন শুধুমাত্র “দাঁড়িয়ে থাকা একটি ঝুঁকিপূর্ণ কাঠামো”।

স্থানীয়রা দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের মাধ্যমে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে শিবরামপুর গ্রামের বাসিন্দা, ১নং সাহাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজসেবক ফিরোজ আলম বাবলু বলেন, “ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা দ্রুত নতুন ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবো।”

১নং সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল্যাহ খোকন জানান, “ব্রিজটি অনেক বছর ধরেই ঝুঁকিপূর্ণ। তবে ইউনিয়ন পরিষদের নিজস্ব কোনো বাজেট না থাকায় আমরা উপজেলা পিআইও অফিসকে বিষয়টি অবহিত করেছি।”

এ বিষয়ে চাটখিল উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. শাহিনুর আলম বলেন, “ব্রিজটির সংযোগ সড়ক এলজিইডির আওতাভুক্ত হলে আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবো। সরেজমিনে পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

১০

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১১

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১২

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১৩

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৪

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৫

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৭

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৮

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৯

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

২০