সর্বশেষ
||সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন||অফিস ঘেরাও, টের পেয়ে পালালেন প্রধান শিক্ষক: মান্দায় শিশু শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে চাঞ্চল্য||রাউজানে যুবদল নেতা খুন: সিসিটিভি ফুটেজে খুনিরা চিহ্নিত হলেও অধরা, মামলা হয়নি ২ দিনেও||কালিগঞ্জে ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড||সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন: বাসযোগ্য নগরের আহ্বান||বিএনপিপন্থী এমপি কর্তৃক হিজাব নিয়ে কটুক্তির তীব্র প্রতিবাদ ও মানববন্ধন||বরগুনায় টিকা ও ওষুধ সংকটের হুমকির মুখে প্রাণিসম্পদ খাত||লালমনিরহাটে আগমনী সমাজ উন্নয়ন সংস্থার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ||কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত||চাঁদাবাজির অভিযোগ ববি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে

চাঁদাবাজির অভিযোগ ববি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে

Share this news with

বালুর ড্রেজারে হামলা, পাইপ ভাঙচুর করা এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে মিনহাজ সাগরের নেতৃত্বাধীন একটি দলের বিরুদ্ধে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা ড্রেজারের পাইপলাইন ভাঙচুর করে এবং শ্রমিকদের প্রাণনাশের হুমকি দেয় বলে জানা গেছে।

গোপনসূত্র জানায়, আনুমানিক রবিবার (১৪ জুন) বিকেল ৩টার দিকে মিনহাজ ও তার দলবল আচমকা স্থানীয় একটি বালুর ড্রেজারে গিয়ে চড়াও হয়। সেখানে কর্মরত লেবারদের (শ্রমিক) ওপর আকস্মিক হামলা চালায় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলা চলাকালীন মিনহাজ ও সাগর ড্রেজার মালিক ও শ্রমিকদের কাছে ২০,০০০ টাকা চাঁদা দাবি করে। তারা হুমকি দিয়ে বলে, এই চাঁদা না দিলে সেখানে কোনো ড্রেজার চলতে দেওয়া হবে না।

ড্রেজারের শ্রমিকদের কাছ থেকে জানা যায়, “টাকা না দিলে ড্রেজার চলবে না, আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। বালুর লাইনের পাইপ ভাঙ্গে। আমাদের মারার হুমকি দেয় এবং সব ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। তারা বলেন, আমাদের ড্রেজারে বৈধ লাইন্স থাকা ও নদী থেকে বালু উত্তোলনের জন্য লিস নিয়ে উত্তোলন করি। “

এই বিষয়ে ববির ছাত্রদল সহ সভাপতি মিনহাজ উদ্দিন সাগরের কাছে জিজ্ঞেস করা হলে, তিনি উক্ত ঘটনাকে অস্বীকার করেন এবং তিনি বলেন এই ব্যাপারে আমি কিছু জানি না।

ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেনকে জিজ্ঞেস করলে, এ বিষয়ে নিয়ে বারবার কল দেওয়ার পরে তিনি বলেন এই বিষয়ে তিনি কিছু জানে না।

ববি ছাত্রদল সাধারণ সম্পাদক আরিফ শান্তর কাছে এ বিষয়ে জানতে চাইলে বারবার ফোন কেটে দেয়, তাকে পাওয়া যায় নাই।

উল্লেখ্য যে, ববি ছাত্রদলের সহ সভাপতি মিনহাজ উদ্দিন সাগর এর আগেও গত ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর চাঁদাবাজির অভিযোগ ও বিজয় ২৪ হল দখলের দায়ে তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়। আবারও এইবার ছাত্রদলের সহ সভাপতির পদ পেয়ে ঠিকাদারের বিল পাইয়ে দেওয়ার জন্য ববির প্রকৌশলী দপ্তরে হুমকি দিয়েছেন ও ড্রেজারের শ্রমিকদের মারধরে অভিযোগ।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

অফিস ঘেরাও, টের পেয়ে পালালেন প্রধান শিক্ষক: মান্দায় শিশু শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে চাঞ্চল্য

রাউজানে যুবদল নেতা খুন: সিসিটিভি ফুটেজে খুনিরা চিহ্নিত হলেও অধরা, মামলা হয়নি ২ দিনেও

কালিগঞ্জে ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন: বাসযোগ্য নগরের আহ্বান

বিএনপিপন্থী এমপি কর্তৃক হিজাব নিয়ে কটুক্তির তীব্র প্রতিবাদ ও মানববন্ধন

বরগুনায় টিকা ও ওষুধ সংকটের হুমকির মুখে প্রাণিসম্পদ খাত

লালমনিরহাটে আগমনী সমাজ উন্নয়ন সংস্থার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাঁদাবাজির অভিযোগ ববি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে

১০

বিজিবির কূটনৈতিক তৎপরতায় সমাধান, ১২ জনকে ফিরিয়ে নিল ভারত

১১

শিশুশ্রমের বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখিয়ে রাঙামাটিতে মানববন্ধন

১২

মান্দায় ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার, ডিবি পুলিশের অভিযান

১৩

নওগাঁ সদরে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার, মাদকবিরোধী অভিযানে সাফল্য পুলিশের

১৪

মনোহরদী-কাপাসিয়া সংযোগে সেতুর অপেক্ষা, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ যাতায়াত

১৫

আনোয়ারায় মা-মেয়েকে নৃশংস হত্যা: প্রধান আসামি রিমন পটিয়ায় গ্রেফতার

১৬

‘রাজনৈতিক পরিচয়ে হলে অবস্থান করতে চাইলে আপনারা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলুন’- জাবি উপ-উপাচার্য

১৭

কুমিল্লায় রক্তাক্ত ৬০ দিন: খুন ২৭, অপমৃত্যু ১০৫

১৮

উৎসবে মাতলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আর্জেন্টিনা সমর্থকদের রঙিন মিছিল

১৯

ওসিকে এমপি মোবাশ্বেরের লালকার্ড

২০