সর্বশেষ
||১৫ আগস্ট সামনে রেখে ঝটিকা মিছিলের প্রস্তুতি, ৫৩ জন আটক||রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদের মনোনয়ন জমা, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় ১১ দল||রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র||রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন||জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু||ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা||ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ||ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার||চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম||মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন
পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাসে নতুন মাইলফলক: চট্টগ্রাম বন্দর থেকে রেকর্ড ১৯৮ কোটি টাকা কর আদায়

Share this news with

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ইতিহাসে রাজস্ব আদায়ে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে বকেয়া পৌরকর (হোল্ডিং ট্যাক্স) বাবদ রেকর্ড ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা আদায় নিশ্চিত করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। চসিকের ইতিহাসে একক কোনো প্রতিষ্ঠান থেকে এত বিপুল পরিমাণ বকেয়া রাজস্ব আদায়ের ঘটনা এটাই প্রথম, যা নগর সংস্থার আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে এক অনন্য নজির স্থাপন করল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে চসিকের এই বিশাল অঙ্কের পৌরকর দীর্ঘদিন ধরে বকেয়া পড়েছিল। মেয়র ডা. শাহাদাত হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই চসিকের আর্থিক শৃঙ্খলা ও রাজস্ব বৃদ্ধিতে বিশেষ জোর দেন। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চসিকের দীর্ঘদিনের বকেয়া কর আদায়ে তিনি কার্যকর আইনি ও প্রশাসনিক উদ্যোগ নেন। মেয়রের দূরদর্শী নেতৃত্ব, ধারাবাহিক ফলপ্রসূ আলোচনা এবং চসিকের প্রশাসনিক তৎপরতার মাধ্যমেই এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়েছে।

এই বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের ফলে চসিকের আর্থিক ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আদায়কৃত এই অর্থ নগরীর সার্বিক উন্নয়নে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে—

১। নগরীর ভাঙাচোরা রাস্তাঘাটের সংস্কার এবং নতুন সড়ক নির্মাণে গতি আসবে।
২। চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা দূরীকরণে চলমান প্রকল্পগুলোতে অর্থায়ন সহজ হবে।
৩। মশা নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফিরবে।
৪। চসিক পরিচালিত হাসপাতাল, নগর স্বাস্থ্যকেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।

চসিকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “এটি চসিকের ইতিহাসে অন্যতম বৃহৎ কর আদায়ের ঘটনা। মেয়র ডা. শাহাদাত হোসেন দায়িত্ব গ্রহণের পর রাজস্ব বৃদ্ধি, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নগর উন্নয়নে যে সাহসী উদ্যোগ গ্রহণ করেছেন, এই কর আদায় তারই একটি উল্লেখযোগ্য ও দৃশ্যমান সাফল্য।”

নগরবাসী ও বিশিষ্টজনরা চসিকের এই ঐতিহাসিক অর্জনকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করছেন, এই টাকা সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নগরীর প্রকৃত উন্নয়নে ব্যয় করা হবে, যার সুফল সরাসরি ভোগ করবেন সাধারণ নাগরিকরা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ আগস্ট সামনে রেখে ঝটিকা মিছিলের প্রস্তুতি, ৫৩ জন আটক

রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদের মনোনয়ন জমা, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় ১১ দল

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন

জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু

ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা

ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ

ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার

চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম

মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

১০

ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে

১১

হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা

১২

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে চিকিৎসাধীন

১৩

কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি

১৫

রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে

১৬

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

১৭

বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার

১৮

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; নিখোঁজ ২৭০০

১৯

রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নতুন নির্দেশ

২০