চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
৩১ অগাস্ট ২০২৬, ১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় সাবেক মেয়র আলমগীর চৌধূরীকে আটক করেছে পুলিশ

Share this news with

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আলমগীর চৌধূরীকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।

রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে পৌর সদরের সায়মা প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রের দাবি, আটকের সময় আলমগীর চৌধূরী ওই এলাকায় অবস্থান করছিলেন এবং কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান সাবেক মেয়রকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

আলমগীর চৌধূরীর শ্যালক ব্যবসায়ী মোহাম্মদ সোহেল জানান, তার ভগ্নিপতির ওই রাতে ঢাকায় যাওয়ার পরিকল্পনা ছিল। যাত্রার আগে তিনি সায়মা প্লাজা এলাকায় কিছু সময় অবস্থান করছিলেন। এ সময় চকরিয়া থানার পুলিশের একটি দল সেখানে গিয়ে তাকে নিয়ে যায় বলে তিনি জানান।

মোহাম্মদ সোহেল বলেন, কোন মামলায় বা কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে পরিবারের কাছে এখনো স্পষ্ট কোনো তথ্য নেই।

এ বিষয়ে ওসি আরিফুর রহমান বলেন, পুলিশের অভিযানে আলমগীর চৌধূরীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোন মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে সোমবার সকালে বিস্তারিত জানানো হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১০

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১১

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১২

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৩

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৪

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৫

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৬

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৭

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৮

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৯

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

২০