সর্বশেষ
||চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু, দুই সপ্তাহে প্রাণ গেল তিনজনের||আন্তর্জাতিক যুব দিবসে ঢাকায় জামায়াতের যুব র‍্যালি||ক্রীড়ার উন্নয়নেই কাজ করেছেন কোকো, রাজনীতিতে ছিলেন না: রিজভী||মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩||কুবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির||পাখি হত্যার দায়ে বগুড়ার শেরপুরে গাছের মালিকের বিরুদ্ধে মামলা||বগুড়ার নন্দীগ্রামে প্রশাসনের তিন কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়||জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করল মঞ্চ-২৪||গরুর ফার্মে নকল সিগারেটের কারখানা, দৌলতপুরে জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা||আখেরি চাহার সোম্বা: ধর্মীয় তাৎপর্য, ঐতিহাসিক বাস্তবতা ও করণীয়
তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
১২ অগাস্ট ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গরুর ফার্মে নকল সিগারেটের কারখানা, দৌলতপুরে জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ফার্মের আড়ালে গড়ে তোলা অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট ও ২ হাজার ১০০ কেজি নকল সিগারেট তৈরির তামাক জব্দ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকা।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামের হাবিব মাস্টারের গরুর ফার্মে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুর ফার্মের ভেতরে অবৈধভাবে পরিচালিত নকল সিগারেট তৈরির কারখানাটির সন্ধান পাওয়া যায়। সেখান থেকে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের প্রায় সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট, ২ হাজার ১০০ কেজি তামাকসহ সিগারেট তৈরির বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

তিনি জানান, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা অবৈধ মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

গরুর ফার্মের মালিক হাবিব মাস্টার দাবি করেন, জয়রামপুর এলাকার শাকিল ও বৈদ্যনাথতলা এলাকার লিওন হোসেন নামে দুই ব্যক্তির কাছে মাসিক ৪০ হাজার টাকা ভাড়ায় তিনি ফার্মটি দিয়েছিলেন। সেখানে নকল সিগারেট তৈরির কার্যক্রম চলছিল, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না।

তিনি আরও দাবি করেন, এর আগেও র‌্যাব ও কাস্টমসের অভিযানে কারখানাটি সিলগালা করা হয়েছিল। পরে সেটি আবার চালু করা হয়। প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করার পর আদালতের মাধ্যমে কারখানাটি পুনরায় চালু করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

জানা গেছে, গত ৯ মে র‌্যাব-১২ কুষ্টিয়া ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে একই কারখানায় অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে পাঁচটি নকল সিগারেট তৈরির মেশিন ও প্রায় ১ লাখ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছিল। তবে কিছুদিনের মধ্যেই কারখানাটি ফের চালু করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস বলেন, আগের অভিযানের পর কারখানাটি সিলগালা করা হলেও পরবর্তীতে মালিকপক্ষ আদালতে মামলা করে সেটি পুনরায় চালু করেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, উপজেলা প্রশাসনের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট ও সিগারেট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু, দুই সপ্তাহে প্রাণ গেল তিনজনের

আন্তর্জাতিক যুব দিবসে ঢাকায় জামায়াতের যুব র‍্যালি

ক্রীড়ার উন্নয়নেই কাজ করেছেন কোকো, রাজনীতিতে ছিলেন না: রিজভী

মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩

কুবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির

পাখি হত্যার দায়ে বগুড়ার শেরপুরে গাছের মালিকের বিরুদ্ধে মামলা

বগুড়ার নন্দীগ্রামে প্রশাসনের তিন কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করল মঞ্চ-২৪

গরুর ফার্মে নকল সিগারেটের কারখানা, দৌলতপুরে জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা

আখেরি চাহার সোম্বা: ধর্মীয় তাৎপর্য, ঐতিহাসিক বাস্তবতা ও করণীয়

১০

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১১

সোনারগাঁয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কারখানা শ্রমিক আহত

১২

নিউমার্কেটে চাঁদাবাজি নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১১

১৩

সমকামিতার অভিযোগে ঢাবির শেখ মুজিব হলে দুই শিক্ষার্থী বহিষ্কার

১৪

দানিউবের পানি কমে বন্ধের ঝুঁকিতে রোমানিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

১৫

শিশুর চিৎকারে ছুটে এলেন প্রতিবেশীরা, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

১৬

‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭

১৭

গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান

১৮

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

১৯

মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

২০