
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কারাগার থেকে বের হওয়ার পর তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ঢাকা জেলা আমীর মাওলানা দেলাওয়ার হোসেন, মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, জয়নাল আবেদীন এমপি, মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এবং আইনজীবী শেখ মো. রোকন রেজাসহ অন্যান্য নেতাকর্মী।
মুক্তির পর সেখানে উপস্থিত নেতাকর্মী ও সমবেত জনতার উদ্দেশে বক্তব্য দেন মেজর (অব.) আখতারুজ্জামান। এ ছাড়া মোহাম্মদ সেলিম উদ্দিন, মোবারক হোসাইন ও ড. শফিকুল ইসলাম মাসুদও বক্তব্য রাখেন।
জামিনে মুক্তির পর কারাফটকে তাঁকে ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
মন্তব্য করুন