সর্বশেষ
||দৌলতপুরে এসআইয়ের বিরুদ্ধে ফেনসিডিল গায়েবের অভিযোগ, তদন্ত দাবি অভিযুক্ত কর্মকর্তার||বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে এমআরএর নির্দেশ||জাবি মেডিকেলে ওষুধ কারচুপি, চিকিৎসা সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন||বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদকে ভূষিত জাবির অধ্যাপক ড. এম. শামীম কায়সার||নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম||চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক আহম্মেদ খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত||রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা||তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোরদার হবে প্রতিরক্ষা সহযোগিতা||রবিউল সভাপতি, জাবের সা: সম্পাদক; আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি গঠন||বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক
আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুয়াকাটা উপজেলা বাস্তবায়নের দাবিতে স্থানীয় ‘কুয়াকাটা উন্নয়ন ফোরাম’ -এর তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি

Share this news with

দেশের অন্যতম পর্যটন কেন্দ্র ‘সাগরকন্যা’ কুয়াকাটাকে পরিকল্পিতভাবে গড়ে তোলা এবং টেকসই পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ‘উপজেলা’ বাস্তবায়নের দাবিতে জোরালো জনমত গড়ে উঠছে। পর্যটনের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে কুয়াকাটাকে একক প্রশাসনিক কাঠামোর আওতায় আনার দাবিতে স্থানীয় ‘কুয়াকাটা উন্নয়ন ফোরাম’ তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে। আগামী বুধবার পর্যন্ত এই কর্মসূচির মাধ্যমে প্রায় ১০ হাজার মানুষের স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সোমবার বিকেলে কুয়াকাটা চৌরাস্তায় আয়োজিত এই গণস্বাক্ষর কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, কুয়াকাটা এখন আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে পরিচিত। এখানে তিন শতাধিক আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্ট রয়েছে। এছাড়া আধুনিক নৌ-পুলিশ ফাঁড়ি, ট্যুরিস্ট পুলিশ জোন, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন এবং মৎস্য অবতরণ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা সত্ত্বেও সঠিক প্রশাসনিক সমন্বয়ের অভাবে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

কুয়াকাটা উন্নয়ন ফোরাম -এর আহবায়ক আহবায়ক ও কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লী বক্তব্যে দাবি করে বলেন, কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে একক প্রশাসনিক কাঠামো অপরিহার্য। পর্যটনকে অকার্যকর করতে থাকা বিভিন্ন ষড়যন্ত্র প্রতিহত করতে উপজেলা গঠনের কোনো বিকল্প নেই।

ফোরামের মহাসচিব ও হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ বলেন, পর্যটনবান্ধব অবকাঠামো বিবেচনায় কুয়াকাটা উপজেলা হওয়ার পূর্ণ দাবি রাখে। রাজনৈতিক বিবেচনায় মহিপুরে থানা স্থাপন করা হলেও, পর্যটন সুরক্ষায় কুয়াকাটার গুরুত্বই সর্বাধিক।

ফোরামের যুগ্ম মহাসচিব ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত এই পর্যটন নগরীকে বাঁচাতে উপজেলা ঘোষণা সময়ের দাবি। যথাযথ প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না হলে পর্যটন খাতে বিনিয়োগকারী ও পর্যটকরা নিরুৎসাহিত হবে।

ইমাম সমিতির সভাপতি মাওলানা মাঈনুল ইসলাম মান্নান উল্লেখ করেন, মহিপুর একটি মৎস্য বন্দর হলেও সেখানে পর্যটনের মতো বড় পরিসরের অবকাঠামো নেই। ফলে প্রশাসনিক অকার্যকারিতা নিরসনে কুয়াকাটাকেই উপজেলা ঘোষণা করা উচিত।

কুয়াকাটা উন্নয়ন ফোরাম -এর নেতৃবৃন্দরা স্পষ্টভাবে জানিয়েছেন, কুয়াকাটা উপজেলা বাস্তবায়নের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা পর্যায়ক্রমে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। দেশের পর্যটন অর্থনীতিকে সচল রাখতে এবং উপকূলীয় ঝুঁকি মোকাবিলায় নীতিনির্ধারকদের কাছে দ্রুত এই দাবি বাস্তবায়নের আহ্বান জানান স্থানীয় সচেতন মহল।

এই কর্মসূচিতে কুয়াকাটা উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে এসআইয়ের বিরুদ্ধে ফেনসিডিল গায়েবের অভিযোগ, তদন্ত দাবি অভিযুক্ত কর্মকর্তার

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে এমআরএর নির্দেশ

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি, চিকিৎসা সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদকে ভূষিত জাবির অধ্যাপক ড. এম. শামীম কায়সার

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক আহম্মেদ খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোরদার হবে প্রতিরক্ষা সহযোগিতা

রবিউল সভাপতি, জাবের সা: সম্পাদক; আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি গঠন

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

১০

মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

১১

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে

১২

কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ

১৩

চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

১৪

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার

১৫

জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব

১৬

জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

১৭

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

১৮

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

১৯

সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

২০