মাহাথির কোরেশী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

Share this news with

কুমিল্লা বিশ্ববিদ্যালয় দাওয়াহ কমিউনিটির উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র ও দাওয়াতি শিক্ষা নিয়ে দ্বিতীয়বারের মতো সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সে হযরত মুহাম্মদ (সঃ) এর পবিত্র জীবন, আদর্শ, শিক্ষা ও কর্মময় দিক নিয়ে আলোচনা করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার আল হারাম মাদ্রাসার পরিচালক মাওলানা জুহায়ের বিন আব্দুস সাত্তার, লেখক, সম্পাদক ও দাঈ জাকারিয়া মাসুদ, জামেয়া আরাবিয়া কাসেমুল উলূম কুমিল্লার মুফতি ও মুহাদ্দিস মাওলানা তাওহীদুল ইসলাম এবং পাবলিক স্পিকার, ডিজিটাল মার্কেটার ও হজ কনসালটেন্ট আবু মোহাম্মদ রাফিউজ্জামান।

কনফারেন্সে আলোচকরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দাওয়াতের ধরন, কৌশল ও উদ্দেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। কুরআনের আয়াতের মাধ্যমে দাওয়াত প্রদান, মানুষের হৃদয় জয় করে সত্য ও কল্যাণের পথে আহ্বান এবং প্রজ্ঞা ও উত্তম পদ্ধতিতে মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন তারা।

এছাড়া রাসুল (সা.)-এর দাওয়াতের অন্যতম প্রধান ভিত্তি তালিম ও তাজকিয়া অর্থাৎ জ্ঞান ও শিক্ষার মাধ্যমে মানুষকে গড়ে তোলা এবং আত্মশুদ্ধির মাধ্যমে উত্তম চরিত্র অর্জনের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।

দাওয়াহ কমিউনিটির সভাপতি তানভীর আহমেদ বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় দাওয়াহ কমিউনিটির পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো সীরাত সেমিনারের আয়োজন করতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব কে, এই প্রশ্নের উত্তরে মুসলিমদের পাশাপাশি অনেক অমুসলিমও হযরত মুহাম্মদ (সা.)-কে স্বীকার করেন।”

তিনি আরও বলেন, “এই সীরাত সেমিনার আয়োজনের একমাত্র উদ্দেশ্য হলো আমাদের ভাই-বোনেরা যেন রাসুল (সা.)-এর মহান সীরাত সম্পর্কে জানতে পারে এবং তাঁর জীবন থেকে শিক্ষা নিতে পারে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকবাজারে মুনসুর খান টাওয়ারে আগুন, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ ও সপ্তম তলা

১

বগুড়ায় মাদকের আগ্রাসন ঠেকাতে সামাজিক সচেতনতার তাগিদ

২

নন্দীগ্রামে তথ্য সংগ্রহ অবহিতকরণ ও কন্যা শিশু দিবসে আলোচনা

৩

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন শুরু

৪

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

৫

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

৬

সুইসাইড নোট লিখে নিখোঁজ জাবি শিক্ষার্থী

৭

আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

৮

ধুনটে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ৪

৯

গ্রামীণ ব্যাংকের প্রধান ফটক থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে দিল পুলিশ

১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

১১

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ বছর করার দাবি, নিয়োগে স্বচ্ছতা চান চাকরিপ্রত্যাশীরা

১২

তেজগাঁও কলেজ শিক্ষার্থী রানা হত্যার বিচারের দাবিতে সেজান পয়েন্টে অবস্থান

১৩

সীমান্তে পুশ-ইন চেষ্টা পণ্ড: ৪ ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ

১৪

গোবিপ্রবিতে আল-কুরআন ক্লাবের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৫

মিরপুরে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

১৬

বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন: করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন

১৭

বন্ধ চিনিকল, বেকার শ্রমিক: জগতি চালুর দাবিতে কুষ্টিয়ায় প্রতিবাদ সমাবেশ

১৮

কলকাতায় মারা গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন, মরদেহ ঢাকায় আনার প্রস্তুতি

১৯

নাগেশ্বরীতে মাদ্রাসার নিয়োগে ১৬ লাখ টাকা ঘুষের অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

২০