কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে সালিশের পরদিন নারীর রহস্যজনক মৃত্যু: বিএনপি নেতাদের বিরুদ্ধে অর্থ নিয়ে আসামি ছাড়ার অভিযোগ

Share this news with

কুড়িগ্রামের উলিপুরে সালিশ বৈঠকের পরদিন নাজমা খাতুন (৪৪) নামের এক নারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফেসবুকে গড়ে ওঠা প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে বসা সালিশ বৈঠকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অভিযুক্ত ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে।

গত রবিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পশ্চিম নাওড়া এলাকায় নিজ বাড়ির গোয়ালঘরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গতকাল সোমবার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায়।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম নাওড়া এলাকার আব্দুল খালেকের স্বামী পরিত্যক্তা মেয়ে নাজমার সঙ্গে প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাইদুর রহমান পলাশ নামের এক ব্যক্তির পরিচয় হয়। সুত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই ব্যক্তি নিজেকে রেলওয়ে পুলিশের সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অজুহাতে নাজমার কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় পলাশ নাজমার সঙ্গে দেখা করতে পশ্চিম নাওড়া এলাকায় আসেন। তার গতিবিধি ও পরিচয় সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় লোকজন দুজনকে আটকে রাখেন। ওই রাতেই স্থানীয়দের উদ্যোগে তাদের বিয়ের আয়োজন করা হয়। তবে বিয়ের নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র দেখতে চাইলে তার আসল পরিচয় নিয়ে ঘোর সন্দেহ তৈরি হয়।

খোঁজ নিয়ে স্থানীয়রা জানতে পারেন, ‘পলাশ’ পরিচয়ে ঘুরাফেরা করা ওই ব্যক্তির প্রকৃত নাম দুলাল চন্দ্র (৫৩)। তিনি উপজেলার পান্ডুল ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকার অমল চন্দ্রের ছেলে এবং বিবাহিত। এরপর তাৎক্ষণিকভাবে বিয়ের আয়োজন স্থগিত করা হয় এবং তাকে রাতভর আটকে রাখা হয়।

সালিশে অর্থের বিনিময়ে মীমাংসার অভিযোগ: স্থানীয়দের ভাষ্যমতে, এ ঘটনার পর গত শনিবার রাতে উলিপুর পৌর শহরের একটি স্থানে গোপন সালিশ বৈঠক বসে। বৈঠকে ধামশ্রেনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সফি কামাল এবং পান্ডুল ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জিয়াউল হক বাদলসহ স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী নেতা উপস্থিত ছিলেন। যারা মূলত দুলাল চন্দ্রকে আটকে রেখেছিলেন, তাদের কাউকে না জানিয়ে অর্থের বিনিময়ে বিষয়টি একপাক্ষিক মীমাংসা করে অভিযুক্ত দুলাল চন্দ্রকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, প্রেমের সম্পর্ক ও প্রতারণার শিকার হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও চরম অপবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন নাজমা খাতুন। রবিবার দুপুরে বাড়ির গোয়ালঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সালিশ বৈঠকে উপস্থিত থাকার কথা স্বীকার করে ধামশ্রেনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম জানান, বৈঠকে পান্ডুল ইউনিয়ন বিএনপির নেতা জিয়াউল হক বাদলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় উভয়পক্ষের স্বজনদের উপস্থিতিতে তা মীমাংসা করা হয়। তার দাবি, ক্ষতিপূরণ বাবদ ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয় এবং উপস্থিত সবার সামনেই নাজমার স্বজনদের হাতে ওই টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে।

এদিকে অভিযুক্ত অপর নেতা পান্ডুল ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জিয়াউল হক বাদলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ অক্টোবরকে ফ্যাসিবাদের সূচনাবিন্দু বললেন জামায়াত আমীর

১

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২

উলিপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

৩

কুড়িগ্রামে সালিশের পরদিন নারীর রহস্যজনক মৃত্যু: বিএনপি নেতাদের বিরুদ্ধে অর্থ নিয়ে আসামি ছাড়ার অভিযোগ

৪

আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা

৫

কুড়িগ্রামে বেপরোয়া বাসের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

৬

মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ

৭

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ হেডকোয়ার্টার্স

৮

সান্তাহারে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৯

কুড়িগ্রাম সদর হাসপাতালে NCP-এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১০

ধুনটে কর্মঘণ্টায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ

১১

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণ-নগদ টাকা

১২

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করার দাবি

১৩

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৪

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে নতুন নিয়ম, দৈনিক ৩৫০০ জনের অনুমতি

১৫

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবর

১৬

‎কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

১৭

রোয়াংছড়িতে প্রবারণা পূর্ণিমা ঘিরে উৎসবের প্রস্তুতি, তৈরি হচ্ছে ফানুস ও রথ

১৮

জাইমা রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চক্ষুচিকিৎসা

১৯

নোয়াখালীতে তরুণকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

২০