হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে বাস ভাঙচুর ও শ্রমিক পেটানোর মামলার প্রধান আসামি গ্রেফতার

Share this news with

কুড়িগ্রামে বাণিজ্য মেলা ঘিরে বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামি সিদ্রাত হোসেন সৌরভকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিদ্রাত হোসেন সৌরভ কুড়িগ্রাম জেলা শহরের একতাপাড়া ব্রিজপাড় এলাকার মো. আব্দুস সোবাহানের ছেলে।

এ ঘটনায় সিদ্রাত হোসেন সৌরভকে প্রধান আসামি করে মানিক মিয়া, ইদুল মিয়া, লাদেন মিয়া, রুবেল মিয়া, সাজু মিয়া, রুমান খান ও রুহানসহ অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, “ইতিমধ্যে আমরা প্রধান আসামিকে গ্রেফতার করেছি। অপরাধী যেই হোক বাকি আসামিদের খুঁজে বের করে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাতে বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধরের অভিযোগে শাপলা চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বাস শ্রমিকেরা। তাদের অভিযোগ, বাণিজ্য মেলা থেকে বের হওয়া কয়েকজন যুবক ‘মা নাদিয়া পরিবহন’ বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর এবং পরে চালক, সুপারভাইজার ও হেলপারকে মারধর করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও মেলা বন্ধের দাবি জানান শ্রমিকেরা। পরে পুলিশের আশ্বাসে রাত ১১টার দিকে অবরোধ তুলে নেন তারা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১

গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, বায়োলজিক্যাল ইনস্টিটিউট ও আন্তর্জাতিক ভাষা সেন্টারের উদ্বোধন

২

গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স অনুষ্ঠিত

৩

গ্রাম সরকার পদ্ধতি কার্যকর হবে, শিগগিরই আইন পুনঃপ্রবর্তন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাংলামোটর থেকে শাহবাগে এনসিপির মশাল মিছিল

৫

বগুড়ায় প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি শুরু

৬

এক পাতার প্রতিবেদনই বদলে দেয় আতিকুর রহমান রুমনের জীবনের গতিপথ

৭

আইইবি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত, ভোটগ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি

৮

শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে অস্থিরতা, কারখানা বন্ধের বিকল্প ভাবছে বিজিএমইএ

৯

বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বিএমইউতে আলোচনা ও বৈজ্ঞানিক অধিবেশন

১০

ইউএনও হিসেবে পদায়নযোগ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

১১

বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

উত্তরায় নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা সভাপতি গ্রেফতার

১৩

উত্তরা পশ্চিমে কৃষকলীগ নেতা সঞ্জয় দত্ত গ্রেফতার

১৪

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যা, পরিত্যক্ত ঘরে মাটিচাপা

১৫

দৌলতপুরে গভীর রাতে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

১৬

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৭

এনবিএ নতুন কার্যনির্বাহী কমিটি, পদ পেলেন বগুড়ার শিব্বীর

১৮

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

১৯

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

২০