পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
৮ জুন ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কর্ণফুলী নদীতে ভাসমান লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডি-পিবিআই

Share this news with

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নদীর মাঝিরঘাট সংলগ্ন জুটলি ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

স্থনীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদরঘাট নৌ-পুলিশ থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি পানি থেকে ডাঙ্গায় তোলে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তির পরনে একটি গেঞ্জি ও থ্রি-কোয়ার্টার প্যান্ট ছিল। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটির মুখমণ্ডল অনেকটাই বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এটি সাধারণ দুর্ঘটনা নাকি কোনো হত্যাকাণ্ড, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত করে কিছু জানায়নি।

পুলিশ ঘটনাস্থলেই লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এরপর মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে পরিচয় উদঘাটনের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি ক্রাইম সিন টিম মরদেহের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করেছে।

সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এবং তদন্ত সম্পন্ন হলে এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা স্পষ্টভাবে জানা যাবে। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেফতার

১

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

২

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

৩

উলিপুরে শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি

৪

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান: দেশের জন্য আকাশপথে আত্মত্যাগের এক অমর ইতিহাস

৫

সান্তাহারে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

৬

কুড়িগ্রামে ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম জোরদারে ছাত্রশিবিরের দায়িত্বশীলদের মতবিনিময় সভা

৭

জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

তারাকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বোনের

৯

আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

১০

কুষ্টিয়ায় ছয় হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

১১

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড, পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী

১২

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১৩

দীঘিনালায় সাত পাহাড়ি পরিবারকে ১৪টি ছাগল দিল সেনাবাহিনী

১৪

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

১৫

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

১৬

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

১৯

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

২০