সর্বশেষ
||বজ্রপাতে কপোতাক্ষে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার||গত তিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে||নিবন্ধন সনদ না থাকায় ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা||মিরসরাইয়ে ৫ ফার্মেসিকে জরিমানা, জব্দ করা হলো নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ||নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা শ্রমিক নিহত||রাবি ক্যাম্পাসে যানবাহন ও মোটরসাইকেল নিয়ন্ত্রণে প্রশাসনের পুলিশিং কার্যক্রম||প্রথম শ্রেণির পৌরসভা, কর্মচারী মাত্র ২১! সান্তাহারে নাগরিক সেবা এখন ভাগ্যের ওপর||৪০ পিস ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার, স্বামী পলাতক||জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ইডেনে বৃক্ষরোপণ||কোতোয়ালীর হোটেলে পুলিশি অভিযান: অসামাজিক কাজে লিপ্ত ৭ জন গ্রেপ্তার

কক্সবাজারে প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের পর বাড়ি লুটপাটের অভিযোগ

Share this news with

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতি ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ডাকাত দলের হামলায় প্রবাসীর স্ত্রী ও দশম শ্রেণির এক স্কুলছাত্রী মেয়েকে ধর্ষণের পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) রাত ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া ডলনিরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়ার একপর্যায়ে ওই বাড়িতে অবস্থানরত প্রবাসীর স্ত্রী ও দশম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়।

জানা যায়, ঘটনায় গুরুতর আহত মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, ঘটনার খবর পেয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশসহ থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

ভুক্তভোগী স্কুলছাত্রীর মামা সাইদুল ইসলাম মারুফ জানান, তার বোন ও তার স্কুল পড়ুয়া মেয়েকে পাশবিক অত্যাচার করেছে ডাকাতদল। বর্তমানে তার ভাগ্নির অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রেখে চিকিৎসা দিচ্ছেন।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতার মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এই ঘটনায় আজ মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আটকৃতরা হলেন- রেজাউল, মেহেদী, বাবু, কেফায়েত ও তানজিদ। তারা সবাই পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বাসিন্দা।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন এ ঘটনায় ৬ জনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন এবং অধিকতর তদন্তে তিনি ঘটনাস্থলে রয়েছেন বলে জানিয়েছেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে কপোতাক্ষে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

গত তিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নিবন্ধন সনদ না থাকায় ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

মিরসরাইয়ে ৫ ফার্মেসিকে জরিমানা, জব্দ করা হলো নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ

নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা শ্রমিক নিহত

রাবি ক্যাম্পাসে যানবাহন ও মোটরসাইকেল নিয়ন্ত্রণে প্রশাসনের পুলিশিং কার্যক্রম

প্রথম শ্রেণির পৌরসভা, কর্মচারী মাত্র ২১! সান্তাহারে নাগরিক সেবা এখন ভাগ্যের ওপর

৪০ পিস ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার, স্বামী পলাতক

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ইডেনে বৃক্ষরোপণ

কোতোয়ালীর হোটেলে পুলিশি অভিযান: অসামাজিক কাজে লিপ্ত ৭ জন গ্রেপ্তার

১০

জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সাংবাদিকতা বিষয় সেমিনার অনুষ্ঠিত

১১

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দৌলতপুরে কৃষক সমাবেশ

১২

ফটিকছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে নারী নেত্রীসহ আটক ২

১৩

৮ম শ্রেণির ছাত্রীকে মোটরসাইকেলে তুলে অপহরণ, থানায় মামলা

১৪

বরগুনার আমতলীতে ১৯০০পিস ইয়াবা ও নগদ ষাট হাজার টাকা সহ আটক ২

১৫

আটোয়ারীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

১৬

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চালুর দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, ৭২ ঘণ্টার আলটিমেটাম

১৭

নওগাঁর তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার

১৮

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন রাবির অধ্যাপক ছবিরুল ইসলাম

১৯

কক্সবাজারে প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের পর বাড়ি লুটপাটের অভিযোগ

২০