সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
২৪ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবিতে যুক্তির লড়াই, শুরু ডিএফআইআরের বিতর্ক উৎসব

Share this news with

‘রক্তে লেখা বিপ্লব, যুক্তিতে গড়া আগামী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিতর্ক সংগঠন ডিবেটিং ফোরাম অব ইন্টারন্যাশনাল রিলেশনস (ডিএফআইআর)-এর উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ডিএফআইআর আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা–২০২৬’।

শুক্রবার (২৪ জুলাই) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম দিনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগের ৬০ জন বিতার্কিক অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. খালিদ কুদ্দুস, অধ্যাপক ড. আলী আকবর এবং সহযোগী অধ্যাপক তাসমিয়া পারসুব।

দিনব্যাপী আয়োজনে ‘বাংলাদেশের সকল বিপ্লব’কে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরে বিভিন্ন বিষয়ে যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। বিচারকের দায়িত্ব পালন করেন দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ বিতার্কিকরা।

প্রতিযোগিতার তিনটি রাউন্ড শেষে চারটি দল প্রি-সেমিফাইনালে এবং দুটি দল সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। পাশাপাশি ছয়জন বিতার্কিক ‘স্পিকার ব্রেক’ অর্জন করেছেন।

আগামী ২৬ জুলাই ফাইনাল রাউন্ডের বিতর্ক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি হবে।

অনুষ্ঠানের আহ্বায়ক নাজমুল ওয়ারা তালহা বলেন, “জুলাই মাস, বিপ্লবের মাস। আমাদের বাংলায় যত বিপ্লব সংঘটিত হয়েছে, তারই প্রেরণায় আমাদের এই আয়োজন। যুক্তির মধ্যে দিয়ে বেঁচে থাকুক আমাদের বিপ্লব। মুক্তবুদ্ধির বিপ্লব ঘটাতেই আমাদের এই উদ্যোগ।”

প্রতিযোগিতার সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আয়েশাতুন ফারিয়া।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

১০

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

১৩

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

১৪

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

১৫

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১৬

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

১৭

ঢাবিতে প্রথমবারের মতো চালু হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

১৮

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

১৯

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাবিতে ‘আলো জ্বালাই, জীবন বাঁচাই’ কর্মসূচি

২০