সর্বশেষ
||শেখ মুজিবুর রহমান পাকিস্থানের সাথে আঁতাতের ফলে গণহত্যা হয়েছে: জয়নুল আবদিন ফারুক||মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী||বাহরাইন ও আমিরাতের উপকূল দখলে নিতে প্রস্তুত ইরান||একাত্তরের গণহত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক আয়োজন||মুসলিম দেশগুলোকে নিয়ে “নিরাপত্তা ও সামরিক জোট” গঠনের ডাক ইরানের||ফেরিতে উঠার সময় ৪০ জন যাত্রী নিয়ে নদীতে বাস, বহু হতাহতের আশঙ্কা||আমরা সংবিধান ও জুলাই সনদকে গুরুত্ব দিয়েছি, জুলাই সুরক্ষা নিয়ে সবাই একমত: স্বরাষ্ট্র মন্ত্রী||‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ সহ বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা বাস্তবায়নে শিক্ষায় ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা||প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানে দৌলতপুরে অসহায়দের মাঝে ১০ লাখ টাকা বিতরণ||“নবীন ফ্যাশন” বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলে দেওয়ার নির্দেশ আদালতের
নিজস্ব সংবাদদাতা
২৫ মার্চ ২০২৬, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একাত্তরের গণহত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক আয়োজন

—মার্চ একাত্তর স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক আয়োজন।

একাত্তরে সংঘটিত নৃশংস গণহত্যার বিচার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আজ এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৫৫ মিনিট পর্যন্ত চলা এই কর্মসূচিতে গণসঙ্গীত, কবিতা আবৃত্তি, চলচ্চিত্র প্রদর্শন, বিশিষ্ট শিল্পীদের লাইভ পেইন্টিংসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনা তুলে ধরা হয়।

মার্চ একাত্তর স্মরণে সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির নেতৃত্ব দেন সাবেক ডাকসু জিএস ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-এর সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব জামান।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সাবেক পেট্রোবাংলার চেয়ারম্যান মসগুল এলাহী চৌধুরী, শিল্পী মনিরুজ্জামান চৌধুরী, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সদস্য রঘু অভিজিৎ রায়, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী-এর সহ-সভাপতি জামসেদ আনোয়ার তপন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন, প্রগতি লেখক সংঘের দীনবন্ধু দাস, সমাজ চিন্তা ফোরামের কামাল হোসেন বাদল, বিবর্তনের আমিরুন নুজহাত মনীষা এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সুষ্মিতা রায় সুপর্ণা।

আয়োজনে মুক্তিযুদ্ধভিত্তিক গান, কবিতা ও চিত্রকলার মাধ্যমে একাত্তরের গণহত্যার স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি বিচার দাবি জোরালো করা হয়।

তবে বৃষ্টির কারণে নির্ধারিত আলোর মিছিল আয়োজন করা সম্ভব হয়নি। ফলে অন্যান্য কর্মসূচি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ মুজিবুর রহমান পাকিস্থানের সাথে আঁতাতের ফলে গণহত্যা হয়েছে: জয়নুল আবদিন ফারুক

মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী

বাহরাইন ও আমিরাতের উপকূল দখলে নিতে প্রস্তুত ইরান

একাত্তরের গণহত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক আয়োজন

মুসলিম দেশগুলোকে নিয়ে “নিরাপত্তা ও সামরিক জোট” গঠনের ডাক ইরানের

ফেরিতে উঠার সময় ৪০ জন যাত্রী নিয়ে নদীতে বাস, বহু হতাহতের আশঙ্কা

আমরা সংবিধান ও জুলাই সনদকে গুরুত্ব দিয়েছি, জুলাই সুরক্ষা নিয়ে সবাই একমত: স্বরাষ্ট্র মন্ত্রী

‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ সহ বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা বাস্তবায়নে শিক্ষায় ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা

প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানে দৌলতপুরে অসহায়দের মাঝে ১০ লাখ টাকা বিতরণ

“নবীন ফ্যাশন” বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলে দেওয়ার নির্দেশ আদালতের

১০

ভারতে অনুপ্রবেশের দায়ে সাজা শেষে দেশে ফিরলেন ৪ তরুণী

১১

চার বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক রাজু গ্রেপ্তার

১২

তেলের কৃত্রিম সংকট ভাঙতে ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দৌলতপুরে স্বাভাবিক বিক্রি শুরু

১৩

চকরিয়ায় মাদক বিরোধী অভিযান চলাকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

১৪

স্বাধীনতার ৫৫ বছর অপেক্ষার পর সংরক্ষিত হচ্ছে গণকবর

১৫

চকরিয়ায় মসজিদের পুকুরে ভাসমান তরুণীর লাশ

১৬

মাতুয়াইল ফ্লাইওভারে ছিনতাই: ছুরিকাঘাতে ফল ব্যবসায়ী গুরুতর আহত

১৭

ফতুল্লায় ছিনতাইকারীদের তাণ্ডব: ছুরিকাঘাতে ব্যবসায়ী সংকটাপন্ন

১৮

ঈদের ছুটিতে চায়ের রাজধানীতে পর্যটকদের ভিড়

১৯

ধুনটে আল খিদমাহ ফাউন্ডেশনের বর্ণাঢ্য আয়োজন: নবীন ও কৃতি আলেম এবং গুণীজন সংবর্ধনা

২০