
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল শনিবার (২১ মার্চ) বঙ্গভবন-এ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।
গত ১৯ মার্চ বঙ্গভবনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতি সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। এরপর বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
একইসঙ্গে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে মহামান্য রাষ্ট্রপতি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে ঈদের শুভেচ্ছা বার্তা প্রদান করবেন বলেও জানান তিনি।
রাষ্ট্রপ্রধানের এই আয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষে এ অনুষ্ঠানে অংশ নিতে প্রায় ৮ হাজার ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মন্তব্য করুন