এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সচেতনতার তাগিদ

Share this news with

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক-জুয়া নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ, বাজার ব্যবস্থাপনা, ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা, উন্নয়ন কর্মকান্ডে অনিয়ম ঠেকানোর পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সচেতনতার তাগিদ দিয়েছেন বক্তারা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। প্রধান অতিথি ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান। যুবক ও তরুণ সমাজকে রক্ষা করতে ব্যাপক পরিকল্পনার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল হালিম, প্রাণিসম্পদ অফিসার ডা. বেনজীর আহমেদ, কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, থানার ওসি কামরুজ্জামান মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. ইউনুছ আলী, সমাজসেবা অফিসার আল আমিন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন হিটলু, মহিউদ্দিন তালুকদার প্রমুখ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

১

গোবিপ্রবিতে শিক্ষকদের ওবিই প্রশিক্ষণ, অংশ নিলেন ১০৬ শিক্ষক

২

ঢাবির টিএসসিতে ছাত্রদল সাংগঠনিক সম্পাদকের সংবাদ সম্মেলন

৩

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির সম্ভাবনা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

৪

সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

৫

জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের জন্য দেড় লক্ষাধিক টাকার বৃত্তি

৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী পুলিশের ২৫ অভিযান, আটক ১৭১

৭

আদমদীঘিতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সচেতনতার তাগিদ

৮

ঢাবিতে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থী সংবর্ধনা

৯

বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখার কমিটিতে আবুল কালাম আজাদ

১০

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের অবস্থান

১১

জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী

১২

দৌলতপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তিকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

১৩

শেরপুর কলেজ মাঠে প্রবেশপথের অভাবে জরুরি সেবায় চরম দুর্ভোগে এলাকাবাসী

১৪

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহিন আটক

১৫

অবশেষে সান্তাহার জংশনে ফুটওভার ব্রিজের উদ্বোধন, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

১৬

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃস্থাপনে জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

১৭

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

১৮

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্পদংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

১৯

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বহিষ্কার, জাবি ছাত্রশক্তির নেতা রাব্বিকে পুলিশে সোপর্দ

২০