সর্বশেষ
||রুমায় কোটি টাকার সড়ক কয়েক মাসেই বেহাল||শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন, শেষে সেই নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা||গাইবান্ধায় রামকে অবমাননার প্রতিবাদে মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের মশাল মিছিল||মহেশখালীতে বেকারত্ব বাড়ছে, হতাশায় তরুণ সমাজ||আদমদীঘিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ||আগামীকাল আয়াত হত্যা মামলার রায়: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ||টেকনাফে বসতবাড়িতে কোস্ট গার্ডের অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ কারবারি আটক||জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: মাদক ও দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ার প্রত্যয়||শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত আটক, সংঘর্ষে আহত ১৮ পুলিশ||বরগুনায় খাল খনন কাজের পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার
মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
১২ মে ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে আদম ব্যবসায়ীর প্রতারণায় নিঃস্ব বহু পরিবার!

Share this news with

বগুড়ার আদমদীঘিতে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রেজাউল ইসলাম বাবু নামের এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে। তিনি উপজেলার সদর ইউনিয়নের করজবাড়ী গ্রামের মৃত ফুরুজ আলীর ছেলে। তার প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন কয়েকটি পরিবার।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আদম ব্যাপারী রেজাউল ইসলাম বাবু বিদেশে মোটা বেতনের চাকরি ও ভালো কোম্পানিতে কাজের প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযোগ অনুযায়ী, উপজেলা সদরের কুসম্বী গ্রামের জিল্লুর রহমান, ওবায়েদ, রিফাত, শাহাজান, মিন্টুসহ একই এলাকার পাঁল্লা গ্রামের নিখিল চন্দ্র, পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার প্রণব কুমার এবং আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের বিনসারা গ্রামের প্রশান্ত ইসলামসহ অনেককে বিদেশে পাঠানোর কথা বলে বিপুল অঙ্কের টাকা গ্রহণ করেন তিনি।

ভুক্তভোগীদের অভিযোগ, উন্নত জীবনের আশায় কেউ জমি-জমা বিক্রি করেছেন, কেউ সুদে টাকা ধার নিয়েছেন, আবার কেউ ঋণ করে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দীর্ঘ সময় পার হলেও কাউকেই বিদেশে পাঠাতে পারেননি অভিযুক্ত বাবু। উল্টো টাকা ফেরত চাইতে গেলে নানা টালবাহানা, ভয়ভীতি ও হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী জিল্লুর রহমান জানান, সংসারের অভাব-অনটন দূর করার আশায় সামান্য জমি বিক্রি করে প্রায় সাড়ে ৫ লাখ টাকা দিয়েছেন বিদেশ যাওয়ার জন্য। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও তাকে বিদেশে পাঠানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে তিনি মানবেতর জীবনযাপন করছেন।

অপরদিকে, নশরতপুর ইউনিয়নের বিনসারা গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে প্রশান্ত ইসলামকে পোল্যান্ডে পাঠানোর কথা বলে ১২ লাখ টাকায় চুক্তি করেন রেজাউল ইসলাম বাবু। চুক্তি অনুযায়ী, নগদ সাড়ে ৫ লাখ টাকা গ্রহণ করা হয় এবং বাকি টাকা পোল্যান্ড পৌঁছানোর পর পরিবারের কাছ থেকে নেওয়ার কথা ছিল। পরবর্তীতে অভিযুক্ত রেজাউল ইসলাম বাবু ভারত হয়ে পোল্যান্ড পাঠানোর কথা বলে ২০২৪ সালের ৪ এপ্রিল প্রশান্ত ইসলামকে কিছু ভূয়া ও জালিয়াতিপূর্ণ কাগজপত্র এবং ভুয়া পোল্যান্ড ওয়ার্ক পারমিট দিয়ে ভারতের হরিদাসপুর-আগরতলা বিমানবন্দরে পাঠান। সেখানে তার লোক রয়েছে বলে মোবাইল অ্যাপ ইমুতে যোগাযোগের মাধ্যমে পোল্যান্ড পাঠানোর আশ্বাস দেওয়া হয়। কিন্তু প্রায় ২৪ ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করেও কেউ যোগাযোগ না করায় হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত প্রশান্ত ইসলাম ৬ এপ্রিল বাড়িতে ফিরে আসেন।

পরে কয়েক দফা টাকা ফেরত চেয়েও ব্যর্থ হয়ে তিনি বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আদমদীঘিতে মামলা দায়ের করেন। মামলায় রেজাউল ইসলাম বাবুসহ তার সহোদর ভাই রুহুল আমিন উলা ও আবুল কাশেম ওরফে লাদুকে আসামি করা হয়।

পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত রেজাউল ইসলাম বাবুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে আদমদীঘি থানা পুলিশ তাকে গ্রেফতার করে গত ৫ মে জেলহাজতে পাঠায়।

এদিকে মামলা ও গ্রেফতারের ঘটনায় ক্ষুব্ধ হয়ে অন্য আসামিদের লোকজন বাদীকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে অভিযুক্ত রেজাউল ইসলাম বাবু জেলে থাকায় তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুমায় কোটি টাকার সড়ক কয়েক মাসেই বেহাল

শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন, শেষে সেই নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা

গাইবান্ধায় রামকে অবমাননার প্রতিবাদে মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের মশাল মিছিল

মহেশখালীতে বেকারত্ব বাড়ছে, হতাশায় তরুণ সমাজ

আদমদীঘিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আগামীকাল আয়াত হত্যা মামলার রায়: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

টেকনাফে বসতবাড়িতে কোস্ট গার্ডের অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: মাদক ও দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ার প্রত্যয়

শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত আটক, সংঘর্ষে আহত ১৮ পুলিশ

বরগুনায় খাল খনন কাজের পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

১০

ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর

১১

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১২

মাইকিং করে বন বিভাগের ওপর সংঘবদ্ধ হামলা, রক্তাক্ত মহেশখালী

১৩

কুমিল্লায় শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান জেলহাজতে

১৪

রাউজানে ফটিকছড়ির যুবকের মরদেহ উদ্ধার: ‘গণপিটুনি’ নাকি ‘দুর্ঘটনা’, বাড়ছে ধোঁয়াশা

১৫

বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: মরদেহ উদ্ধারের পর উত্তেজনা, ওসি বরখাস্ত

১৭

বরগুনায় ডিবির জালে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী

১৮

সাপের কামড়ে শিশুর মৃত্যু, আতঙ্কে সন্ধ্যার পর ঘরবন্দি গ্রামবাসী

১৯

অবমুক্ত হলো নবাব ফয়েজুন্নেছার বাড়ির প্রবেশপথ

২০