মো: মানিক হোসেন নিরব, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
৩০ মে ২০২৬, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আটোয়ারীতে অচল ও উধাও সোলার লাইটে জনদুর্ভোগ চরমে, দ্রুত মেরামতের দাবি

Share this news with

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও গ্রামীণ জনপদে আলোর আলো ছড়াতে স্থাপিত সোলার (সৌর) স্ট্রিট লাইটগুলো এখন অচল হয়ে পড়েছে। কোথাও কোথাও খুঁটি দাঁড়িয়ে থাকলেও ওপরের মূল্যবান সোলার প্যানেল, ব্যাটারি ও লাইট গায়েব হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ফলে রাতের বেলা অন্ধকারে নিমজ্জিত থাকছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তাঘাট, যার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর-কাবিটা) কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ রাস্তা, বাজার, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জনসাধারণের চলাচলের সুবিধার্থে এই সোলার লাইটগুলো স্থাপন করা হয়েছিল। স্থাপনের প্রথম কিছুদিন সেবা পাওয়া গেলেও সঠিক রক্ষণাবেক্ষণের অভাব এবং নিম্নমানের ব্যাটারি ব্যবহারের কারণে অধিকাংশ লাইট দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে।

​সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, উপজেলার বেশ কিছু এলাকায় দেখা গেছে “খুঁটি আছে কিন্তু সোলার লাইট গায়েব।” রাতের আঁধারে বা তদারকির অভাবে চোর চক্র সোলার প্যানেল ও ব্যাটারি খুলে নিয়ে গেছে বলে স্থানীয়দের ধারণা। অনেক জায়গায় শুধু লোহার খুঁটিটিই কঙ্কালের মতো দাঁড়িয়ে রয়েছে, যা সরকারের বিপুল অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়।

​স্থানীয় পথচারী ও বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাতের বেলা এই লাইটগুলো সচল থাকলে আমাদের চলাচলে অনেক সুবিধা হতো। এখন লাইটও নেই, আলোও নেই। শুধু খুঁটি দাঁড়িয়ে আছে। চুরি হওয়া রোধে বা নষ্ট লাইটগুলো মেরামতের জন্য প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়ছে না।”

​বাজারের ব্যবসায়ীরা জানান, সোলার লাইটগুলো অচল এবং গায়েব হয়ে যাওয়ার কারণে অন্ধকারে চোর-ছ্যাঁচোড়ের উপদ্রব এবং মাদকসেবীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। বাজারে রাতে নিরাপত্তা চরম বিঘ্নিত হচ্ছে।

​এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী সাধারণ মানুষ অবিলম্বে তদন্ত সাপেক্ষে গায়েব হওয়া সোলার সামগ্রী উদ্ধার এবং অচল লাইটগুলো দ্রুত মেরামত করে গ্রামীণ জনপদে আলোর সুব্যবস্থা করার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে স্কুল শিক্ষকের কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি

গোবিপ্রবিতে মশার উপদ্রব চরমে, ডেঙ্গুতে আক্রান্ত আবাসিক শিক্ষার্থী

৭০০+ চাকরির সুযোগ নিয়ে জাবিতে বসছে জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট

চকরিয়ায় শেভরণ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে বিএনপির প্রস্তুতি সভায় অতর্কিত হামলা: বিএনপি নেতা শুভ গুরুতর আহত

নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পেল ইসলামী বিশ্ববিদ্যালয়

গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি

ধর্মীয় জ্ঞানচর্চায় জাবির রফিক-জব্বার হল মসজিদে পাঠাগারের উদ্বোধন

আইন-শৃঙ্খলা অবনতির কারণ ও টেকসই সমাধান নিয়ে সিআইপিজির গোলটেবিল বৈঠক

ডেঙ্গু-তাপপ্রবাহে বিপর্যস্ত ধুনট স্বাস্থ্য কমপ্লেক্স, জেনারেটর-পর্যাপ্ত শয্যা সংকটে ধুঁকছে

১০

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এইচআরএসএসের আলোচনা সভা

১১

চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, এলজি বন্দুকসহ অস্ত্র উদ্ধার

১২

জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নেতৃত্বে পারভেজ-ইন্দ্রনীল

১৩

ডা. জুবাইদা রহমানের উদ্যোগে বগুড়ায় ৫ হাজার মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা

১৪

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর ধর্ষণ মামলায় আসামি গ্রেপ্তার

১৫

ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাকচালক-হেলপার পলাতক

১৬

খেলার আনন্দ মুহূর্তেই বিষাদে, পদ্মায় নিখোঁজ মোস্তাকিম

১৭

মাতামুহুরীতে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ: কথিত মূলহোতা জিসান গ্রেপ্তার

১৮

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

১৯

নেপালে বন্যা-ভূমিধসের ভয়াবহতা: প্রাণহানি ৫৩৮, খোঁজ নেই ৯৭৭ জনের

২০